মন্তেশ্বরে দু’দলের সংঘর্ষে আহত ২, গ্রেফতার ৩, হাসপাতলে আহতদের দেখতে গেলেন সিদ্দিকুল্লা চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি,মন্তেশ্বর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত- ২জন। আহতদের দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এলেন রবিবার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী(Minister Sidiqulla Chowdhury)।আবারো তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বললেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদকে কোলে বসিয়ে দুধভাত খাওয়াচ্ছে তৃণমূলের জেলা সভাপতি ।মূলত তাকে মদত দিচ্ছে বলে অভিযোগ করলেন। এছাড়াও মন্তেশ্বরের আইসি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বলেন আই সি(IC) অত্যন্ত নোংরা মানুষ । আরও বললেন খাকি পোশাকের অমর্যাদা করছেন তিনি।

পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জখম তৃণমূলের পরিচালিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তর এর কর্মাধ্যক্ষ লালন শেখ(Lalan Sk.)। তিনি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী গোষ্ঠীর অনুগামী। রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতকে দেখতে যান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি জানান ,লালন শেখ যখন বিকেলে বাজারে তার দোকানের সামনে বসেছিল সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদের লোকজন তাকে জোর করে মারতে মারতে টোটোতে তুলে নিয়ে যায়। তাকে খুন করার পরিকল্পনা ছিল বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনায় তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদের(Sk.Ahamed) দিকে যেমন অভিযোগ তুলেছেন পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি সহ পুলিশের বিরুদ্ধেও সরব হয়েছেন। তার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লক সভাপতির উদ্দেশে নাম নিয়ে গুন্ডাআখ্যা দেন।শনিবার বিকেলের পর মন্তেশ্বর এর কুলুট গ্রামে মন্ত্রী সিদ্দিকুল্লা ঘোষ চৌধুরী গোষ্ঠীর লোকজনের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদের লোকজনের সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনজন জখম হয়েছেন। ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]