Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাখিতে কিছু পকেট ফ্রেন্ডলি গ্যাজেট উপহার দিন ভাই-বোনদের

Share:

নিজস্ব প্রতিনিধি :  ভারতীয় উপমহাদেশে রাখি বন্ধন উৎসব অন্যত্তম। সব ধর্মের মানুষই এই উৎসব পালন করে থাকে। তবে বিশেষ করে হিন্দু ভাই বোনরা এইদিন উৎসবটি পালন করেন। ভাইয়ের সুরক্ষার জন্য বোন বা দিদিরা রাখি বাঁধেন। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন হয়।

শনিবার রাখি বন্ধ পালন হবে। দিদি বা বোনেরা এই দিন ভাইয়ের হাতে বেঁধে দেয় রক্ষাসূত্র। ভাই বা দাদারাও নিজেদের ক্ষমতা মতো বোনেদের উপহারও দেয়। কিন্তু এখনও অনেকে উপহার কিনে উঠতে পারেননি। তাদের জন্য বিশেষ কিছু গিফটের কথা জানানো হল। বর্তমান সময়ে সকলেই স্মার্ট গ্যাজেটকে পছন্দ করেন। তাই খুব কম দামের মধ্যে কিছু স্মার্টগ্যাজেটের কথা আপনাদের জানানো হচ্ছে।

বাজারে ২০০০ টাকার কম দামের স্মার্টফোন কিনতে পাওয়া যায়। Fire boltt, noise, boat কোম্পানির স্মার্ট ওয়াচ amazon এ বিক্রি হচ্ছে। এই স্মার্টওয়াচগুলো ব্লুটুথ কলিং,  AMOLED স্ক্রিন, হেল্প ট্রাকিং এবং দীর্ঘ ব্যাটারি পাওয়া যায়।

খুব সহজে বাজারে ইয়ার বার্ডস পাওয়া যায়। কম্প্যাক্ট এবং স্টাইলিশ ট্রু ওয়্যারলেস ইয়ার বার্ডস যা নয়েজ ক্যান্সেলেসন আসে। এতে বাস এবং দীর্ঘ ব্যাটারি লাইফ পাওয়া যায়। ৪৫ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম চলে। অ্যামাজন ও ফ্লিপকার্টে এটি দেড় হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে।

বোন বা দিদিকে পাওয়ার ব্যাংক গিফট করতে পারেন। সারাদিন ফোন চার্জ রাখতে চাইলে এটি একটি ভালো বিকল্প হতে পারে। দেড় হাজার টাকার মধ্যে এই পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যাবে।

উপহারের তালিকায় আরও একটি ভাল উপহার নেকব্যান্ড। এটি ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেয়। প্রতিদিনের কাজের এবং কলিং বা যারা প্রতিদিন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী। ২০০০ টাকার কম দামে এটি অত্যন্ত ভালো ব্র্যান্ডের পাওয়া যাবে।

পোর্টেবল ব্লুটুথ স্পিকার মিউজিক প্রেমীদের জন্য অত্যন্ত ভালো একটি উপহার। প্রায় ২০০০ টাকার মধ্যে একটি ভালো ব্লুটুথ স্পিকার পাওয়া যাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00