মানিকতলায় হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ির একাংশ, ২ শিশু সহ জখম ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতায় বাড়ি বিপর্যয় অব্যাহত। শনিবার কলকাতায় ফের ভেঙে পড়েছে একটি পুরানো বাড়ি। এদিন সকালে মানিকতলা রোডের ওপরে রাজবাড়ি বলে পরিচিত পুরানো বাড়ি ভেঙে পড়েছে। এই ঘটনায় ২ শিশু সহ ৬ জন আহত হয়েছেন। প্রবল বৃষ্টির কারণে কয়েক দিন আগে শহর কলকাতায় পরপর কয়েকটি বাড়ি ভেঙে পড়ার খবর সামনে এসেছে। বৃষ্টি কমলেও বাড়ি ভেঙে পড়ার ঘটনায় বিরাম নেই। নাসির শহরে ভেঙে পড়েছে একটি পুরনো বাড়ি।

জানা গিয়েছে, মানিকতলা মেইনরোডের ওপরে একটি পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়েছে। ওই দোতলা বাড়ির চাঙর ভেঙে পড়ে পাশের একতলা বাড়ির ওপরে। বাড়িটিকে অনেকদিন আগেই বিপদজ্জনক বলে কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। বাড়িতে শরিকি সমস্যা থাকায় সেই বাড়ি থেকে কেউ সরেনি। ওই বাড়িতেই থাকতেন তাঁরা।  এই ঘটনায় মোট ৬ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে বলেই সূত্রের খবর। তাঁদের মানিকতলা ইএসাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। বাড়িটি ভেঙে পড়ার আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দেখতে পান বাড়ির একাংশ ভেঙে পড়ে রয়েছে। তারাই দ্রুত খবর দেয় পুলিশ ও দমকলে। পুলিশ ও দমকল ঘটনাস্থলে এসে ৬ জনকে উদ্ধার করেছে। এই ঘটনায় কোন মৃত্যুর ঘটনা আর ঘটেনি।

কাউন্সিলর এর পক্ষ থেকে জানানো হয়েছে এটিকে বিপদজ্জনক নোটিশ দেওয়া হয়েছিল। এদিন সকালে বাড়ির একাংশ ভেঙে পড়ার পরেও বেশ কিছু অংশ বিপজ্জনক অবস্থায় ঝুলছে। সেই অংশ ভাঙার কাজ করছে পুরসভাকর্মীরা। শরিকদের সঙ্গে কথা বলে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিগত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বিপজ্জনক বাড়ি।

শহরে ফের ভাঙল পুরনো বাড়ি! এন্টালিতে বাড়ি ভেঙে আহত ২

টানা বৃষ্টির জের! রিজেন্ট পার্কে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ

বৃষ্টির দাপটে কলকাতায় বাড়ি বিপর্যয়, মুচিপাড়ায় ভাঙল আরও ১ বাড়ি

রাতভর বৃষ্টিতে কলকাতার ২ জায়গায় ভাঙল বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত ৭, চলছে উদ্ধারকাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]