Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তমকুমারের স্মৃতি উস্কে পর্দায় আসছে রঙিন ‘শঙ্খবেলা’! কারা কারা থাকছেন? কবে শুরু শুটিং?

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৫ বছর হয়ে গিয়েছে না ফেরার দেশে চলে গিয়েছেন মহানায়ক উত্তম কুমার। বিনোদন জগতে তার অভাব প্রতিমুহূর্তে অনুভব করে আপামর সিনেপ্রেমিরা। উত্তম কুমারকে স্মরণ করে তার অসংখ্য জনপ্রিয় ছবির মধ্যে একটি ছবিতে নতুন সংস্করণে ফিরিয়ে আনা হচ্ছে। জানা গিয়েছে ছবিটির পরিচালনায় বিশ্বজিৎ মুখোপাধ্যায়। এখন সকলেই ভাবতে বসেছেন উত্তম কুমারের জনপ্রিয় ছবি তো অসংখ্য। তার মধ্যে কোন ছবিটি আসবে নতুন সংস্করণে?

১৯৬৬ সালে একটি ছবি করেছিলেন শঙ্খবেলা। এই ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। জানা গিয়েছে সেই ছবি নাকি নতুন সংস্করণ হতে চলেছে। এই খবর সামনে আসতেই, সবার আগে প্রশ্ন উঠেছে কারা থাকবেন সেই ছবিতে? পরিচালক বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, ছবিটির নাম সামান্য বদল করা হয়েছে। ছবিটির নাম “শঙ্খবেলায়”। উত্তমকুমার একজন মহিরুহ। তাকে নকল করার সাহস নেই। কোনদিন সম্ভব নয়। ছবিটি সমুদ্র নির্ভর হিসেবে তৈরি হবে। কি থাকবে সেই ছবিতে?

সমুদ্রতটে দুই প্রবীণ মানুষের অতীত ফিরে দেখার নিয়েই তৈরি হবে ছবিটি। উত্তম কুমার ও মাধুরী মুখোপাধ্যায়ের ছবির সঙ্গে এই ছবির কোন মিল নেই। পর্দায় দেখা যেতে পারে বরশি আমি বিশ্বজিৎ চক্রবর্তী ও লাবনী সরকারকে। পাশাপাশি ছবিতে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদার, সঞ্জীব সরকার, ওম সাহাণী ও মেঘা চৌধুরী। এই ছবিতে খরাজ মুখোপাধ্যায়ের গলায় গানও শোনা যাবে বলে জানা গিয়েছে। এই ছবির শুটিং শুরু হবে আগামী মাসের ৯ তারিখ থেকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00