Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বাংলা সিরিয়াল দেখে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে’, ক্ষোভ উগরে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিনোদনমূলক টিভি চ্যানেলে মেগা সিরিয়ালে ষড়যন্ত্র আর কূটকাচালি গুরুত্ব পাওয়ায় উষ্মাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এক অনুষ্ঠানেই বাংলা মেগা সিরিয়ালের অধঃপতন নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। কার্যত খানিকটা ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন ‘এখন দেখি সিরিয়ালগুলো এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। আজেবাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করেছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।’ মুখ্যমন্ত্রী যখন ওই ক্ষোভ উগরে দিচ্ছিলেন তখন হাজির ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। যিনি প্রচুর মেগা সিরিয়ালের কাহিনিকার ও প্রযোজকও বটে। মমতার কথা বলার সময়ে দার্শনিকের মতোই উদাস ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই বাংলার মেগা সিরিয়ালে হিন্দি সংস্কৃতি আমদানির অভিযোগ জানিয়ে চলছেন দর্শকরা। হিন্দি মেগার অনুকরণেই পারিবারিক গল্পে অনবরত ঢালা হচ্ছে ষড়যন্ত্রের বিষ। দর্শকরা যে ষড়যন্ত্রমূলক সিরিয়াল দেখতে পছন্দ করেন না, তা গত কয়েক সপ্তাহের টিআরপি-তে স্পষ্ট। পারিবারিক কূটকাচালিতে ভরা সিরিয়ালকে টেক্কা দিয়ে দর্শকদের মন জয় করে চলেছে ‘পরশুরাম’। এদিন ‘মহানায়ক শ্রেষ্ঠ সম্মান’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও বাংলা সিরিয়ালের দৈন্যতা নিয়ে সরব হন। তাঁর কথায়, ‘সারাদিন আমরা কাজে-কর্মে ব্যস্ত থাকি। আমরা কী টেনশন করব। ওটা টেনশনের জিনিস না, রিল্যাক্সেশনের জিনিস। আমি সমস্ত টিভি সিরিয়ালের প্রযোজকদের বলব, দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি দেখাবেন না। ও ওকে গুলি করছে, ও ওকে বন্দুক ধরছে। আমি যখনই দেখি বন্ধ করে দিই। অন্যরা কী করে জানিনা।’

এরপর সিরিয়াল নির্মাতাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, ‘হাসি-খুশি মজা সামাজিক গল্প তৈরি করুন। যে গল্প আমাদের সংস্কৃতিকে ভালবাসে। যে গল্প মানুষের বিবেক জাগ্রত করে। বাংলা সিরিয়ালে বাংলা গান তেমনভাবে ব্যবহার হচ্ছে না। এরা ভাবছেন ধুমধাম দিয়ে দিলেই হয়ে গেল। আরে বাজান না সমস্যা নেই। কিন্তু টলিউডে বাংলা গানটা তো একটু বেশি করে দেবেন। এটা সবাইকেই ভাবতে হবে।’

এদিন বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এছাড়াও মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় রূপসজ্জা শিল্পী সোমনাথ কুণ্ডু, সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, প্রোডাকশন ডিজাইনার আনন্দ

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00