Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রানী ভবাণী’, ‘চিরসখা’র দাপটে জবুথুবু ‘পরশুরাম’, টিআরপি-তে কে এগিয়ে কে পিছিয়ে?

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে ফুলকি, তৃতীয় পজিশনে রয়েছে জগদ্ধাত্রী, চিরসখা, চতুর্থস্থানে রয়েছে রাণী ভবাণী, আর পঞ্চমে রয়েছে রাঙামতী, পরিণীতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। যেখানে যে সিরিয়ালটি শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালই শেষে TRP থেকে ছিটকে গিয়েছে, যাকে নিয়ে মানুষের মনে বিতৃষ্ণা তৈরি হয়েছিল দর্শকদের। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি।

মাস কয়েক ধরেই টিআরপিতে রাজত্ব করছে পরশুরাম। শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি দারুণ। স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করে যাচ্ছে নায়ক। কিন্তু কিছুতেই ধরতে পাচ্ছে না স্ত্রী। শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের। কিছুতেই তাকে পরাস্ত করতে পারছে না পরিণীতা, ফুলকি, জগদ্ধাত্রীরা। নতুন ধারাবাহিকের মধ্যে পরশুরাম শুরু থেকেই দারুণ রাজত্ব করছে TRP তে। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হল না। এ সপ্তাহেও বেঙ্গল টপার পরশুরাম। চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে ফুলকি, তৃতীয় পজিশনে রয়েছে জগদ্ধাত্রী, চিরসখা, চতুর্থস্থানে রয়েছে রাণী ভবাণী, আর পঞ্চমে রয়েছে রাঙামতী, পরিণীতা। চিরসখাতে দুই বয়স্ক জুটির রসায়ন বেশ ভালই মনে ধরেছে দর্শকদের। পাশাপাশি সদ্য শুরু হওয়া রাজনন্দিনী দত্তের রাণী ভবাণীও শুরুতেই টিআরপির সেরা পাঁচে উঠে গিয়েছে। যার সঙ্গে পেরে উঠছে না রাঙামতী, পরিণীতারা। টিআরপিতেই তার প্রমাণ। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, এ সপ্তাহের টিআরপিতে কার রাজত্ব বেশি।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম ৭.৪ (স্টার জলসা) 

দ্বিতীয়: ফুলকি ৬.৯ (জি বাংলা)

তৃতীয়: জগদ্ধাত্রী, চিরসখা ৬.৬ (জি বাংলা ও স্টার জলসা)

চতুর্থ: রাজরাজেশ্বরী রাণী ভবাণী ৬.৫ (স্টার জলসা)

পঞ্চম: রাঙামতী তিরন্দাজ ও পরিণীতা ৬.৪ (জি বাংলা) ৬.৪

ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার ৫.৭ (জি বাংলা)

সপ্তম: কথা ৫.৩ (জি বাংলা)

অষ্টম: কুসুম ৩.৮ (জি বাংলা)

নবম: তুই আমার হিরো ৩.৭ (জি বাংলা)

দশম: অনুরাগের ছোঁয়া ৩.৪ (স্টার জলসা)

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00