Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বোমা বিস্ফোরণ কাণ্ডে NIA তদন্ত চেয়ে মামলা, আজীবনের জন্য তৃণমূল যুব নেতাকে বহিষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমা বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে দলকে অস্বস্তিতে ফেলায় তৃণমূল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হল যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ-সভাপতি শুভেন্দু দাসকে। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, ‘দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেশায় আইনজীবী শুভেন্দু দাসকে আজীবন তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে।’ দলের সিদ্ধান্ত নিয়ে অবশ্য মুখ খোলেননি বহিষ্কৃত যুব নেতা।

গত ৪ জুলাই কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামে পরপর দুটি ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায়, একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় প্রাণ হারান একজন। অন্য একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। বোমা বিস্ফোরণের ঘটনার পর কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়  দাবি করেছিলেন, দুষ্কৃতীরা তাঁর উপর হামলার ছক কষেছিল। তিনিই আক্রান্ত হতে পারতেন। ওই ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকারকে বিঁধতে আসরে নামে বিজেপি-সিপিএম নেতৃত্ব।

দলের বিধায়কের দাবিকে হাতিয়ার করে রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র হাতে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ-সভাপতি শুভেন্দু দাস। সাংবাদিকদের তিনি বলেন, ‘যেখানে বিধায়ক নিজেই আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন, সেখানে সাধারণ মানুষ আদৌও নিরাপদ কি না সন্দেহ রয়েছে। বিধায়কের এই আশঙ্কার পর আর পুলিশের প্রতি আস্থা রাখা যায় না। তাই এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমি উচ্চ আদালতের কাছে এনআইএ তদন্ত চেয়ে আবেদন রেখেছি।’ দলেরই এক নেতা রাজ্য পুলিশের উপরে ভরসা হারিয়ে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, এটা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। যদিও কাটোয়ার বিধায়ক  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, ‘পুলিশের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। পুলিশ ঠিকঠাক তদন্ত করছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00