Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৩ অগস্ট পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা ফের বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই)  এক বিবৃতিতে জানানো হয়েছে ‘আগামী ২৩ অগস্ট পর্যন্ত পাক সংস্থার কোনও বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। গত সপ্তাহে ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ করেছে পাকিস্তান। এ বার পাল্টা পদক্ষেপের পথে হাঁটল মোদি সরকারও। উল্লেখ্য আগামী ২৪ জুলাই পাকিস্তানি বিমানের ভারতের আকাশসীমা ব্যবহারের উপরে জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস হামলা চালায় পাক জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। ওই হামলায় প্রাণ হারান ২৬ নিরীহ পর্যটক। সন্ত্রাসী হামলার পরেই পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল নয়াদিল্লি। তার মধ্যে অন্যতম ছিল আকাশসীমা বন্ধের নির্দেশ। গত ৩০ এপ্রিল প্রথমবার ভারতের তরফে পাক বিমানগুলির জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। তার পর দফায়-দফায় বাড়ানো হয় ওই মেয়াদ। আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ সংস্থা (আইসিএও)-র নিয়ম অনুযায়ী, কোনও দেশের জন্য আকাশপথ এক বারে এক মাসের বেশি সময় ধরে বন্ধ করে রাখা যায় না।

গত ২৩ জুন ভারতের তরফে এক বিবৃতিতে জানানো হয়, পাক বিমান সংস্থাগুলির জন্য আকাশসীমা ২৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য পাকিস্তানের বিমান ভারতের উপর দিয়ে যাতায়াত করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানি বিমানগুলিকে স্বাভাবিকের চেয়ে অনেকটা ঘুরে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। তাতে জ্বালানি যেমন বেশি পুড়ছে, তেমনই গন্তব্যে পৌঁছতেও বাড়তি সময় লাগছে। স্বাভাবিকভাবে যাত্রীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে। মঙ্গলবার একটি ‘নোটিস টু এয়ার ম্যান’ (নোটাম) জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, “পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।’

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

‘ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ধ্বংস ডেকে এনেছে সন্ত্রাসীরা’: প্রধানমন্ত্রী

জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাতকে কেন ‘অপারেশন সিঁদুর’ নাম দিল সেনা?

জঙ্গি হামলার জের, সরিয়ে দেওয়া হল পহেলগাঁওয়ের ওসিকে

হামলার ভয়ে করাচি-লাহোরের আকাশপথ বন্ধ করল পাকিস্তান

পহেলগাঁও হামলার নেপথ্যে ছিল লস্করের কমান্ডার, বিস্ফোরক তথ্য এনআইএ’র হাতে

কবে, কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত? সেনার উপরেই দায়িত্ব ছাড়লেন মোদি

বৃহস্পতিতেই প্রত্যাঘাত! বুধে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00