Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এটা ম্যান মেড ফ্লাড, না জানিয়ে জল ছেড়েছে’: ডিভিসি-কে তোপ মমতার

ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলা প্লাবিত হল। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিভিসি শুক্রবার জল ছাড়ার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলা প্লাবিত হল। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিভিসি শুক্রবার জল ছাড়ার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। প্রায় ১ লক্ষ ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে ডিভিসির বিভিন্ন জলাধার থেকে। মাইথন থেকে ৮০ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। এই অবস্থায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকটি জেলায়। যা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই তিনি জানালেন, ‘এটা ম্যান মেড ফ্লাড। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়েছে। না জানিয়ে জল ছেড়েছে। সেই জন্যই বন্যা হচ্ছে’। সূত্রের খবর তিনি আকাশপথে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন।

নবান্ন সূত্রে খবর, শনিবার আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, পুরুলিয়া, বাকুঁড়া, হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি ঘুরে দেখবেন পশ্চিম বর্ধমানের আসানসোলের বিভিন্ন বন্য়া কবলিত এলাকাও। তার আগেই কেন্দ্রীয় সংস্থা ডিভিসি-কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জল ছাড়ার আগে রাজ্যকে জানানো হয়নি। তিনি আরও বলেন, ঝাড়খন্ড, বিহারে বন্যা হলে আমাদের সামাল দিতে হচ্ছে। এরপরই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পাঞ্চেৎ, মাইথন তেনুঘাটে বহুদিন ড্রেজিং করায় নি ডিভিসি। এর জেরেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা ম্যান মেড ফ্লাড।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00