Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২১ জুলাই কোন রাস্তায়, কত ক্ষণ ট্র্যাফিক বিধিনিষেধ, জানিয়ে দিল লালবাজার

আগামী সোমবার কোন রাস্তায়, কতক্ষণ কী কী ট্র্যাফিক বিধি নিষেধ থাকবে, সেটাও এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল কলকাতা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর দিন দুয়েক বাকি! আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। গোটা কলকাতায় থাকবে জনসমুদ্র। সেই কারণে ওই দিনটিতে যান নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ২১ জুলাই সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কলকাতা শহরে যাতে কোনও যানজট না হয়, তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। অবশেষে আদালতের নির্দেশ মেনেই সেদিন যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়ে দিল কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার। পাশাপাশি আগামী সোমবার কোন রাস্তায়, কতক্ষণ কী কী ট্র্যাফিক বিধি নিষেধ থাকবে, সেটাও এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল কলকাতা পুলিশ।

ইতিমধ্যেই শহর কলকাতায় বিভিন্ন রাস্তায় যানজটের ব্যবস্থা খতিয়ে দেখেছেন কলকাতা পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মা। তাঁর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুলাই ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না। ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশকিছু রাস্তায় যাত্রীবাহী যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। রাস্তাগুলির মধ্যে রয়েছে, আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী যান চলাচল করা হবে), বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবকানন্দ রোড পর্যন্ত যান নিয়ন্ত্রণ), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী যান নিয়ন্ত্রণ), ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণে), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমুন্ট স্ট্রিট পর্যন্ত), বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমে), বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরে), নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বে) এবং রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত)।

তবে LPG গ্যাস সিলিন্ডারবোঝাই গাড়ি, মাছ, মাংস কিংবা অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। এছাড়া ২১ জুলাই ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা যেমন, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ-এই সকল জায়গা গুলিতে গাড়ি পার্কিং করতে দেওয়া হবেনা। ধর্মতলা মুখী মিছিল যে যে রাস্তা ধরে যাবে, সেই রাস্তাগুলিতে ট্রাম কিংবা অন্য কোনও ভারী যানবাহন রাস্তার ধারে দাঁড়াতে পারবে না। প্রয়োজন বুঝলে পুলিশ যাত্রীবাহী যানবাহনগুলিকে ঘুরিয়ে বিকল্প পথ দিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারে। এরপর সেদিনের পরিস্থিতি বুঝে পুলিশ সিদ্ধান্ত নেবে।

বামেদের ব্রিগেড, ছুটির শহরকে সচল রাখতে কী ব্যবস্থা লালবাজারের

রেড রোডে কার্নিভালে যানচলাচল হবে নিয়ন্ত্রণ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00