ওল্ড ট্র্যাফোর্ডে ‘অগ্নিপরীক্ষার’ চতুর্থ টেস্টে খেলবেন পন্থ-বুমরা? বড় খবর সামনে এল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। কার্যত ওই টেস্ট শুভমন গিলদের কাছে অগ্নিপরীক্ষা। কেননা লর্ডসে তৃতীয় টেস্ট জয়ের ফলে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন বেন স্টোকসেরা। ম্যাঞ্চেস্টার টেস্ট জিতলেই সিরিজ বগলদাবা করবেন। অন্যদিকে সিরিজে হার এড়াতে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আর ওই অগ্নিপরীক্ষার আগেই ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরা আর ঋষভ পন্থকে নিয়ে বড় খবর সামনে এল। দুই তারকা ক্রিকেটার কি খেলবেন ম্যাঞ্চেস্টারে?

 লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময়ে আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। যে কারণে মাঠ ছাড়তে হয়েছিল। তাঁর পরিবর্তে উইকেটকিপারের দায়িত্ব পালন করেছিলেন ধ্রুব জুরেল। যদিও চোট নিয়েই ব্যাট করেছিলেন ভারতের সহ অধিনায়ক। প্রথম ইনিংসে ৭৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরেছিলেন তিনি। চোটের কারণে তিনি যে যন্ত্রণা পাচ্ছেন তা বোঝা যাচ্ছিল ব্যাটিংয়ের সময়ে চোখমুখ দেখেই। ফলে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে পন্থের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। ভারতের সহ অধিনায়কের পাশাপাশি ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে ভারতের স্পিডস্টার যশপ্রীত বুমরা খেলবেন কিনা, তা নিয়েও জল্পনা চলছিল। উল্লেখ্য, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এজবাস্টনে দ্বিতীয় টেস্টে খেলেননি ভারতের পেস আক্রমণের প্রধান সেনাপতি।

তবে ভারত অধিনায়ক শুভমন গিল আশাবাদী, ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে ঋষভ পন্থ এবং যশপ্রীত বুমরা খেলবেন। যেহেতু চতুর্থ টেস্ট শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি আছে, তাই ওই সময়ের মধ্যে পন্থ চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। অন্যদিকে, লর্ডস টেস্টে রুদ্ধশ্বাস জয়ের ২৪ ঘণ্টার মধ্যে ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দলে দু’টি পরিবর্তন করেছেন ইংল্যান্ডের নির্বাচকেরা।

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]