Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুরির অভিযোগে দুবাই বিমানবন্দরে গ্রেফতার ‘বিগ বস্‌’ খ্যাত আবদু রোজিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা।’ তবে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন গায়ক তথা নেটপ্রভাবী তথা ‘‘বিগ বস্‌ ১৬’ -এর প্রতিযোগী আবদু রোজিক। আজ শনিবার (১২ জুলাই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘চুরির অভিযোগে’ গ্রেফতার করা হয়েছে। যদিও দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কী ধরনের চুরির ঘটনা ঘটেছে, তাও জানা যায়নি। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ জানিয়েছে এদিন ভোরে মন্টিনিগ্রো থেকে দুবাইয়ে উড়ে এসেছিলেন রোজিক। ভোর পাঁচটার দিকে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে আটক করে। রোজিকের ঘনিষ্ঠ একজন খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, ‘জানতে পেরেছি চুরির অভিযোগে আটক করা হয়েছে রোজিককে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে আমরাও ধোঁয়াশায় রয়েছি।’

কে এই আবদু রোজিক?

তিন ফুট উচ্চতার বছর একুশের রোজিক তাজিকস্তানে জন্মগ্রহণ করেছিলেন। গায়কের পাশাপাশি সমাজ বা নেটপ্রভাবী হিসাবেও পরিচিত। ‘ছোট ভাইজান’ হিসাবে পরিচিত রোজিক অবশ্য গত কয়েক বছর ধরেই গোল্ডেন ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে ডেরা বেঁধেছেন। জনপ্রিয় রিয়েলেটি শো ‘‘বিগ বস্‌ ১৬’-তে একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এছাড়া ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতরোঁ কে খিলাড়ি ১৩’ তে একজন অতিথি প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুবাই নিবাসী বাগ্‌দত্তা আমিরার সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে সংবাদমাধ্যমে চর্চায় এসেছিলেন ‘ছোটে ভাইজান’ রোজিক। ওই বছরের ২৪ এপ্রিল শারজাহতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আমিরার সঙ্গে রোজিকের বাগ্‌দানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। ওই বাগ্‌দানের অনুষ্ঠানেই ঘোষণা করা হয় জুলাইতেই গাঁটছড়া বাঁধবেন দু’জনে। তবে রোজিক বিয়ে পিছিয়ে দেন। পরে আমিরার সঙ্গে সংস্কৃতির বিস্তর ফারাকের কথা বলে বিয়ে ভেঙে দেন।

বাগদানের ৬ মাস পর বিয়ে ভাঙলেন ‘বামন’ গায়ক আব্দু রোজিক, কারণ কী?

বাগদান সারলেন বিশ্বের সবচেয়ে ছোট উচ্চতার গায়ক আব্দু রোজিক, পাত্রী কে?

অর্থ পাচারের অভিযোগে শিব ঠাকরে এবং আব্দু রোজিককে তলব ইডি-র

গুলিভর্তি পিস্তল নিয়ে খেলছে আব্দু রোজিক, ভিডিও ভাইরাল হতেই পুলিশে অভিযোগ দায়ের

‘বিগবস ১৬’ থেকে বিদায় নিচ্ছেন তাজকি গায়ক আব্দু রোজিক

‘ভারতীয়রা খুব প্রেমময়, আমি খুব আনন্দিত, আমাকে সবাই চিনতে পেরেছে’: তাজিক গায়ক আব্দু

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00