Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুলিভর্তি পিস্তল নিয়ে খেলছে আব্দু রোজিক, ভিডিও ভাইরাল হতেই পুলিশে অভিযোগ দায়ের

ভিডিওটি ভাইরাল হতেই আব্দু রোজিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুম্বই পুলিশ। তবে গোল্ডেন বয়েজের গার্ডদের কাছে অস্ত্রের লাইসেন্স আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপাকে বিগ বস 16-এর প্রতিযোগী তাজিক গায়ক আব্দু রোজিক। ভারতে এসে ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন এই গায়ক। যিনি বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম গায়ক হিসেবেই অভিহিত। কারণ তাঁর বয়স বাড়লেও বাড়েনি উচ্চতা। এই মূহুর্তে নিজের দুর্দান্ত চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে বলিউডের মন জয় করে নিয়েছেন। তবে তাঁকে বেশি খ্যাতি এনে Bigg Boss-16। এই শোয়ে সাজিদ খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব আলাদাই ছাপ ফেলেছিল। তবে শেষ পর্যন্ত তিনি শোয়ে থাকতে পারেননি। মাঝ পথেই এলিমিনেট হয়ে গিয়েছেন তিনি। সুপারস্টার সলমন খানেরও বেশ আদরের প্রতিযোগিতা ছিলেন তিনি। তবে এবার দেখা গেল, তাঁকে গুলি ভর্তি বন্দুক হাতে নিয়ে খেলতে। ভিডিও ভাইরাল হতেই অভিযোগ দায়ের হল তাঁর নামে। ঘটনাটি ঠিক কী? তাজিক গায়ক আব্দ রোজিক এই মুহূর্তে ভারতে নিজের দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের দিকে তাকিয়ে আছেন। গতকাল তিনি আন্ধেরিতে একটি বুর্গির রেস্তোরাঁ খুলেছেন।

যেখানে আমন্ত্রিত ছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান এবং অভিনেতা সোনু সুদ। আব্দু রোজিকের রেস্তোরাঁটি আন্ধেরির একটি প্রধান স্থানে অবস্থিত। সম্প্রতি গায়কের দেশের ঘনিষ্ঠ বন্ধু গোল্ডেন বয়েজ সানি নানাসাহেব ওয়াঘচৌরে এবং সানি গুর্জার তাঁর রেস্তোরাঁ দেখতে এসেছিলেন। তাঁরা দু’জনেই সবসময় সশস্ত্র দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ান। সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি গুলি ভর্তি পিস্তল হাতে নিয়ে আব্দু তাঁর রেস্তোরাঁয় বসে খেলছে। পিস্তলটি গুলি ভর্তি ছিল। কিন্তু এই পিস্তল পেলেন কোথায় আব্দু? সৃজিতা দে এবং অর্চনা গৌতমের মতো সেলিব্রিটিরা তখন জায়গাটি পরিদর্শন করেছিলেন। ভিডিওটি ভাইরাল হতেই আব্দু রোজিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুম্বই পুলিশ। তবে গোল্ডেন বয়েজের গার্ডদের কাছে অস্ত্রের লাইসেন্স আছে। আব্দু রোজিক রমজান মাসে দুবাইয়ে গিয়েছিলেন। এখন ভারতে রয়েছেন।

এ আর রহমানের সঙ্গে পুনেতেও একটি শো করেছিলেন তিনি। কিছু নেটিজেন তাঁকে গোল্ডেন বয়েজ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। মুম্বাইয়ে তাঁর নতুন রেস্তোরাঁয় আব্দুকে একটি লোড বন্দুক নিয়ে খেলতে দেখা যাওয়ার পরে অভিযোগ দায়ের করা হয়েছে। বিগ বস টকের একটি টুইট অনুসারে, পিস্তলটি গোল্ডেন বয়েজের দেহরক্ষীরা আব্দুকে দিয়েছে। তবে আব্দুর বন্দুক নিয়ে খেলা করা বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। ঘটনাটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে, যারা আব্দুর আচরণকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করে সমালোচনা করেছে। 

চুরির অভিযোগে দুবাই বিমানবন্দরে গ্রেফতার ‘বিগ বস্‌’ খ্যাত আবদু রোজিক

বাগদানের ৬ মাস পর বিয়ে ভাঙলেন ‘বামন’ গায়ক আব্দু রোজিক, কারণ কী?

বাগদান সারলেন বিশ্বের সবচেয়ে ছোট উচ্চতার গায়ক আব্দু রোজিক, পাত্রী কে?

অর্থ পাচারের অভিযোগে শিব ঠাকরে এবং আব্দু রোজিককে তলব ইডি-র

‘বিগবস ১৬’ থেকে বিদায় নিচ্ছেন তাজকি গায়ক আব্দু রোজিক

‘ভারতীয়রা খুব প্রেমময়, আমি খুব আনন্দিত, আমাকে সবাই চিনতে পেরেছে’: তাজিক গায়ক আব্দু

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00