Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা সংক্রমণের কারণে দু’সপ্তাহ পিছিয়ে গেল একুশে বইমেলা

করোনার সংক্রমণের কারণে গত বছর দেড় মাসের মতো পিছিয়ে দেওয়া হয়েছিল একুশে বইমেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনার ভয়াবহ সংক্রমণের গ্রাসে একুশে বইমেলা। মারণ ভাইরাসের ভয়াবহ সংক্রমণের কারণে চলতি বছরের অমর একুশে বইমেলা দু’সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হলো। আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা। রবিবার সাংবাদিকদের এ খবর জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান। তবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে ফের বইমেলা পিছিয়ে যেতে পারে বলে সংস্কৃতি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।   

আজ থেকে ৫০ বছর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই বিশিষ্ট প্রকাশনা সংস্থা ‘মুক্তধারা’র কর্ণধার চিত্তরঞ্জন সাহার হাত ধরে শুরু হয়েছিল বইমেলা। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহিদদের প্রতি উ‍ৎসর্গ করা হয়েছিল মেলাকে। শুরু থেকেই পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে বিপুল সাড়া ফেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বসা বইমেলা। পরে ১৯৭৮ সালে বাংলা আকাদেমির মহাপরিচালক আশরাফ সিদ্দিকী একুশে বইমেলার সঙ্গে সংস্থাকে সরাসরি যুক্ত করেন। ১৯৮৩ সালে বইমেলা আয়োজনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বাংলা আকাদেমি। কিন্তু ওই বছর বইমেলা আয়োজন করা হয়নি। ১৯৮৪ সালে অমর একুশে বইমেলার পথচলা শুরু হয়। প্রথমে বাংলা আকাদেমি চত্বরে মেলা বসলেও ২০১৪ সাল থেকে সোহরাওয়ার্দি উদ্যানে সরিয়ে আনা হয় মেলা।

অমর একুশে বইমেলার দিকে সারা বছরই হা-পিত্যেশ নয়নে তাকিয়ে থাকেন লেখক-পাঠক-প্রকাশকরা। মেলা চত্বরে জমে আড্ডা। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, ভারত সহ বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঙালিদের অনেকেই বইমেলার টানে ঢাকা ছুটে আসেন। কিন্তু করোনার সংক্রমণের কারণে গত বছর দেড় মাসের মতো পিছিয়ে দেওয়া হয়েছিল একুশে বইমেলা। ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৮ মার্চ শুরু হয়েছিল। নির্ধারিত সময়ের দু’দিন আগে ১২ এপ্রিল তড়িঘড়ি শেষ করা হয় মেলা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00