Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর: নিজের দোকান ঘর নিয়ে হচ্ছিল জাল আধারকার্ড তৈরি। জাল আধারকার্ড তৈরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল দু’জন। উদ্ধার হয়েছে আধারকার্ড তৈরির মেশিন সহ পঞ্চায়েত প্রধানের জাল রাবার স্ট্যাম্প। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাস্রেক আম্বেরদর সাংবাদিক বৈঠকে জানান, ভরতপুর থানার(Bharatpur P.S.) আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ইমামুল সেখ সে নিজের দোকান তৈরি করছিল জাল আধারকার্ড বানানোর জন্য। এই ঘটনায় ইমামুল সেখ (Imamul Sk.)ও নিয়াত সেখকে(Niyat S.) গ্রেফতার করা হয়েছে।

নিয়াত সেখ তার বাড়ি বড়ঞা থানার বধুয়া গ্রামে।নিয়াত সেখ সে ইমামুল সেখের দোকানে গিয়ে জাল আধারকার্ড(Fake Adhrcard) তৈরি করত বলে জানা গিয়েছে। এই ঘটনায় দুটো ল্যাপটপ, একটি স্ক্যানার, দুটি প্রিন্টার, ল্যামিনেশন মেশিন, আইডি স্ক্যানার, তিনটি ফিঙ্গার প্রিন্ট মেশিন ও ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৩টি জাল আধারকার্ড সহ শতাধিক পাসপোর্ট ছবি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২৪,৯০০ টাকা আটক করা হয়েছে।

শুধু তাই নয়, উদ্ধার হয়েছে থাম ইম্প্রেশন স্ট্যাম্প ও পঞ্চায়েত প্রধানের জাল স্ট্যাম্প। ধৃত দু’জনকে মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে ৭দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই চক্রটি কতদিন থেকে এই জাল আধার কার্ড তৈরি করছিল এবং তাদের এই জাল প্রমাণপত্র তৈরি করে দিয়েছে তার তালিকা প্রস্তুত করছে পুলিশ। জানা গেছে জাল আধার কার্ড তৈরি করার জন্য এই চক্রটি মাথার কিছু পাঁচ থেকে দশ হাজার টাকা করে নিত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00