Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি পটনা: স্বঘোষিত ‘সুশাসনবাবু’ নীতীশ কুমারের জমানায় নতুন করে জঙ্গলরাজে পরিণত হয়েছে বিহার। পটনায় ব্যবসায়ী খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আঁতকে ওঠার মতো খবর এসেছে পূর্ণিয়া থেকে। কালো জাদুর চর্চা করার সন্দেহে পূর্ণিয়ার তেতেমায় একই পরিবারের পাঁচ সদস্যকে গণপ্রহারের পর জ্যান্ত পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। সমালোচনা ও নিন্দার ঝড় উঠতেই ঘুম ভেঙেছে নীতীশ কুমারের পুলিশের। নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে। ওই তিন জন একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন পূর্ণিয়ার ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ জানিয়েছে, গত তিন দিন আগে তেতামা গ্রামের বাসিন্দা রামদেব ওরাওঁয়ের এক শিশুসন্তান আচমকা মারা যায়। একই পরিবারের আরও একটি শিশুও অসুস্থ হয়ে পড়ে। এর পরেই গতকাল রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় একই গ্রামের বাসিন্দা বাবুলাল ওরাওঁয়ের বাড়িতে চড়াও হয় রামদেব ও তার পরিবারের সদস্যরা। তাতে সামিল হয় গ্রামবাসীরাও। রামদেবের অভিযোগ, বাবুলাও ও তার পরিবারের সদস্যরা কালো জাদু করে তার শিশুকে মেরে ফেলেছে। যদিও জনরোষের মুখে পড়ে বারবার প্রাণ ভিক্ষা চান বাবুলাল ও তার পরিবারের সদস্যরা। কিন্তু কাকুতি-মিনতিতে কোনও কাজ হয়নি। উন্মত্ত জনতা চড়াও হয়ে বাবুলাল, তার স্ত্রী সীতা দেবী,  মনজিৎ, রানিয়া দেবী এবং তপ্তো মোসমাত নামে পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করে তারা। পরে পাঁচ জনকেই পুড়িয়ে দেওয়া হয়। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানিয়েছেন, জ্যান্ত পোড়ানো হয়েছে বাবুলাল ওঁরাও ও তার পরিবারের সদস্যদের।

নৃশংস ঘটনার খবর জানতে পেরেই সোমবার (৭ জুলাই) ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। নিহতদের দেহের সন্ধানে বিশেষ তল্লাশি চালানো হয়। গ্রামের একটি পুকুর থেকে চারজনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। পৈশাচিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে নকুল কুমার সহ তিনজনকে গ্রেফতারও করা হয়। ধৃত নকুলই গ্রামবাসিদের উসকে দিয়েছিল বলে অভিযোগ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00