Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

সোনম, মুসকানের ছায়া এবার মহারাষ্ট্রের নাগপুরে। যেখানে একজন মহিলা তাঁর প্রেমিকের সঙ্গে মিলে শয্যাশায়ী স্বামীকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনম, মুসকানের ছায়া এবার মহারাষ্ট্রের নাগপুরে। যেখানে একজন মহিলা তাঁর প্রেমিকের সঙ্গে মিলে শয্যাশায়ী স্বামীকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। খুনের পর এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দেখানোর চেষ্টা করেন। প্রায় ১৩ বছর আগে বিয়ে হয় দিশা রামটেক (৩০) এবং চন্দ্রসেন রামটেকের (৩৮)। তাদের দুটি মেয়ে এবং ছয় বছরের একটি ছেলে রয়েছে। প্রায় দুই বছর আগে, দিশার স্বামী চন্দ্রসেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, যার ফলে তিনি বিছানায় পড়ে যান। এরপর দিশা সংসার চালানোর জন্য জলের বোতল বেচতে শুরু করেন। এরপরেই শুরু হয় তাঁদের সংসারে অশান্তি।

তাঁর স্বামী প্রায়শই স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ পোষণ করতেন। যার ফলে তাঁদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। আর তাতে বিরক্ত হয়ে যান দিশা। ঠিক তখনই দিশার সঙ্গে মেকানিক আসিফ ইসলাম আনসারী ওরফে রাজাবাবু টায়ারওয়ালার পরিচয় হয়। এবং তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমিক প্রেমিকে পরিণত হয়। তাঁদের প্রেম এতটাই গভীর হয়ে যায় যে, প্রেমিকের সঙ্গে মিলে দিশা তাঁর স্বামী ৩৮ বছর বয়সী চন্দ্রসেন রামটেককে হত্যার পরিকল্পনা করে। এমনকী তাঁদের অবৈধ সম্পর্কের কথা জানতেও পেরে দিয়েছিলেন দিশার স্বামী। যার ফলে তাঁদের দুজনের মধ্যে অশান্তি চরমে ওঠে। শুক্রবার বিকেলে চন্দ্রসেন যখন ঘরে ঘুমাচ্ছিলেন, তখন দিশা আসিফকে ফোন করে।

বাড়িতে আসলে দিশা তাঁর স্বামীকে চেপে ধরে, এবং আসিফ তার মুখে বালিশ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে খুন করে। কয়েক ঘন্টা পরে, চন্দ্রসেনকে তার বাড়িতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দিশা প্রথমে মৃত্যুকে স্বাভাবিক বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, ময়নাতদন্তের রিপোর্টে এটি একটি হত্যা বলে প্রমাণিত হয়। পরে, পুলিশ জিজ্ঞাসাবাদের সময় সে অপরাধ স্বীকার করে। বর্তমানে মেঘালয়ের হানিমুনে গিয়ে স্বামীকে খুন করার জন্যে শিরোনামে আছেন ইন্দোরের সোনম রঘুবংশী। এর আগে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে তার লাশ ড্রামে ভরে সিমেন্ট চাপা দিয়ে রাখার অভিযোগে জেল কাটছেন মিরাটের মুসকান।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00