Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইসিইউতে জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীন, ইউনূস সরকারের সাহায্য নিতে অস্বীকার

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ধরে অসুস্থ লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। ঢাকার এক বেসরকারি হাসপাতালে আইসিিউতে ভর্তি রয়েছেন তিনি। কোনওরকম সাহায্যের প্রয়োজন নেই বলে জানিয়েছেন গায়িকার ছেলে ইমাম জাফর নোমামি। সমাজমাধ্য়মে পোস্ট করে তিনি জানিয়েছেন, মায়ের চিকিৎসার জন্য কোনওরকম সাহায্য লাগবে না। যতটা সম্ভব তিনিই মায়ের চিকিৎসাপ ব্যবস্থা করেছেন। শিল্পীর যথাযথ চিকিৎসা চলছে।

তিনি আরও বলেছেন, সংস্কৃতি মন্ত্রক সহ বেশ কয়েকজন উপদেষ্টা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। কোনওরকম অনুদান নিয়ে চিকিৎসা করতে নিজেও রাজি নন শিল্পী। যাঁরা আর্থিরভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাঁদের জন্য সেই টাকা খরচ করা হোক।

দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়বেটিস সমস্যায় ভুগছিলেন সঙ্গীতশিল্পী। হাসপাতালেও ভর্তি করা হয়েছে তাঁকে। ডায়লিসিস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এর আগেও তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। এরমধ্যেই খবর রটে যায়, অর্থের জন্য চিকিৎসা চালাতে পারছেন না তিনি। এই বিষয়টি জানতে পেরেই তাঁর ছেলে জানিয়েছেন এই তথ্য সঠিক নয়।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সঙ্গীতশিল্পীর অসুস্থতাকে হাতিয়ার করে অনুদান তোলার চেষ্টা করছে। কিন্তু এমন কোনও অনুদান চাওয়ার কথা তাঁর ও তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়নি। ফলে একদল মানুষ প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই প্রতারণা থেকে সকলকে সাবধানে থাকার কথা বলেছেন জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীনের ছেলে। পরিবারের পক্ষ থেকে সবরকমের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সরকারি অনুদানও ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনের সপ্তাহে ৩দিন করে ডায়লিসিস চলছে। চিকিৎসকরা সমস্তরকমের ব্যবস্থা নিচ্ছেন। মায়ের সুস্থতার জন্য অনুদান নয় প্রার্থনা করার আবেদন করেছেন শিল্পীর ছেলে।

পরীমণির মেয়ে আইসিউতে,ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00