Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

আন্তর্জাতিক স্তরে আবারও ভারতীয়দের জয়জয়কার। অস্ট্রেলিয়ানকে সরিয়ে আইসিসি-এর সিইও হলেন সংযোগ গুপ্ত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক স্তরে আবারও ভারতীয়দের জয়জয়কার। অস্ট্রেলিয়ানকে সরিয়ে আইসিসি-এর সিইও হলেন সংযোগ গুপ্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সংযোগ গুপ্তকে তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিয়োগ করেছে। তিনি সোমবার (৭ জুলাই) থেকে এই দায়িত্ব গ্রহণ করেছেন। অস্ট্রেলিয়ার জিওফ অ্যালার্ডিসের স্থলাভিষিক্ত হলেন সংযোগ। যিনি ২০২১ সাল থেকে এই পদে ছিলেন। আর সংযোগ হলেন ICC-এর সপ্তম সিইও। এবং মনু সাহনির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই দায়িত্ব গ্রহণ করলেন।সংযোগ গুপ্তা বর্তমানে জিওস্টারে সিইও (ক্রীড়া এবং লাইভ এক্সপেরিয়েন্স) হিসেবে কর্মরত। তিনি ভারতে খেলাধুলোর ডিজিটাল এবং টেলিভিশন সম্প্রচারে নতুন দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংযোগ গুপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL), আইসিসি টুর্নামেন্ট, প্রো কবাডি লিগ (PKL) এবং ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মতো বড় বড় স্পোর্টস ইভেন্টগুলিকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও তিনি একজন সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০১০ সালে তিনি স্টার ইন্ডিয়ায় যোগ দিয়েছেন। পরে তিনি ডিজনি-স্টারে ক্রীড়া প্রধান হিসেবে কাজ করেন। সংযোগের নেতৃত্বে, ক্রীড়া ব্যবসা বাণিজ্যিকভাবে সম্প্রসারিত হয়। সঙ্গে দর্শক সংখ্যাও বৃদ্ধি পায়।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ সংযোগের সম্পর্কে বলেছেন, ‘ক্রীড়া পরিকল্পনা এবং বাণিজ্যিকীকরণে সংযোগের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ক্রিকেটের প্রতি তাঁর অভাবনীয় আগ্রহ এবং প্রযুক্তি সম্পর্কে তাঁর বোধগম্যতা, ভারতীয় খেলার বিশ্বব্যাপী সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের প্রচেষ্টা হল অলিম্পিক্সের মতো প্ল্যাটফর্মে যাতে ক্রিকেট নিয়মিত স্থান পায়।’ জয় শাহ আরও বলেন, ‘আমরা এই পদের জন্য বেশ কয়েকজন প্রার্থীর কথা বিবেচনা করেছি, কিন্তু মনোনয়ন কমিটি সর্বসম্মতিক্রমে সংযোগের নাম সুপারিশ করেছে। আইসিসির পরিচালনা পর্ষদ তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আমি আইসিসির সকলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানাতে চাই।’ আইসিসি মার্চ মাসে এই পদের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল। এর জন্য ২৫টি দেশ থেকে ২৫০০ জনেরও বেশি আবেদন জমা পড়েছিল। এরপর মনোনয়ন কমিটি সর্বসম্মতি ক্রমে সংযোগ গুপ্তকে নির্বাচিত করে। আর এমন একটি পদে দায়িত্ব পেয়ে সংযোগ গুপ্ত বলেছেষ, ‘এই দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক ভাগ্যের বিষয়। বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্বব্যাপী ক্রিকেট দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের অংশগ্রহণ এবং প্রযুক্তিগত উন্নয়ন খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

আইসিসির এখনও পর্যন্ত সিইও পদে ছিলেন…

ডেভিড রিচার্ডস (অস্ট্রেলিয়া): ১৯৯৩-২০০১
ম্যালকম স্পিড (অস্ট্রেলিয়া): ২০০১-২০০৮
অ্যারন লরগাট (দক্ষিণ আফ্রিকা): ২০০৮ -২০১২
ডেভিড রিচার্ডসন (দক্ষিণ আফ্রিকা): ২০১২-২০১৯
মানু সাওনি (ভারত): ২০১৯-২০২১
জিওফ অ্যালার্ডিস (অস্ট্রেলিয়া): ২০২১-২৫
সংযোগ গুপ্ত (ভারত): ২০২৫-?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00