Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাতে খুব অল্প সময়, ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে কইয়ের এই রেসিপিটি

হোক, আজ অতি অল্প সময়ে কই মাছের একটি দুর্দান্ত রেসিপির খোঁজ দেবো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মাছে ভাতে। পাতে মাছ ছাড়া এক মুহূর্ত চলে না। তবে বাঙালির মাছের তালিকায় ছোট-বড় অনেক রকমের মাছ রয়েছে। যার মধ্যে একটি কই মাছ। কই মাছ একটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু মাছ। স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী। এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, এবং খনিজ পদার্থ রয়েছে। এটি সহজে হজম হয় এবং হৃদরোগ ও মস্তিষ্কের রোগের ঝুঁকি কমায়। বিশেষ করে এই বাচ্চাদের জন্যে এই মাছ খুবই উপকারী। যাই হোক, আজ অতি অল্প সময়ে কই মাছের একটি দুর্দান্ত রেসিপির খোঁজ দেবো। যা দেখে আপনার তো বটেই, আপনার সন্তানেরও জিভে জল আসবে। রেসিপির নাম জিরে বাটা দিয়ে কই মাছ। এটি রান্না করতে বেশি উপকরণেরও প্রয়োজন নেই।

উপকরণ

কই মাছ (৮ পিস)

জিরে বাটা (৪ চামচ)

টকদই (৬ চামচ)

এলাচ-দারচিনি (গোটা এটি করে)

শুকনো লঙ্কা বাটা (২ চামচ)

হলুদ (আন্দাজমতো)

নুন (আন্দাজমতো)

চিনি (দেড় চামচ)

তেজপাতা (২টি)

প্রণালী

মাছ ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার ফ্রেশ তেলে গোটা এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, দই, নুন, হলুদ ভাল করে মিশিয়ে তেলে দিয়ে মশলা কষিয়ে নিয়ে পরিমাণমতো জল ও মাছ দিয়ে ভাল করে ফুটিয়ে কাঁচালঙ্কা, চিনি, ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00