আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি যাওয়ার পথে ৬৫ যাত্রী নিয়ে ডুবে গেল ফেরি। চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। ২৩জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বুধবার রাতে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছেড়েছিল কেএমপি তুনু প্রত্যমা জয়া ওই ফেরিটি। গন্তব্য ছিল ইন্দোনেশিয়ার বালি। কিন্তু আচমকাই ফেরি ছাড়ার ৩০ মিনিটের মধ্যে সেটি ডুবে যায়। বিবৃতিদিয়ে বিষয়টি জানিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বালির গিলিমানুক দ্বীপে যাচ্ছিল ফেরিটি। ওই ফেরিতে ৫৩ জন যাত্রী ছিলেন। ১২ জন ক্রু, ১২টি ট্রাক সহ ২২টি গাড়ি ছিল বলে জানা গিয়েছে। এই ঘটমায় ৪জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ২৩জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে বলে জানা গিয়েছ। বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্রা বলেছেন, এখন পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩ জন জীবিত উদ্ধার করা হয়েছে। এদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকটা সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার কারণেই অজ্ঞান হয়ে রয়েছেন তাঁরা।