Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সঙ্ঘ ঘনিষ্ঠকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরে ভোটে লড়তে হবে’, বিজেপি শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিল RSS

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : মোদি ক্যারিশ্মা! একাধিক রাজ্যে এই ক্যারিশ্মাকে ভরসা করলেও বাংলায় আগামী বিধানসভা নির্বাচনে শুধু মোদি ম্যাজিকে ভরসা করতে পারছে না আরএসএস। আর এতেই বিপাকে পড়েছে গেরুয়া শিবির। এই নির্বাচনের আগে একের পর এক শর্ত দিচ্ছে সঙ্ঘ পরিবার। সেই শর্তেই রীতিমত নাস্তানাবুদ হতে হচ্ছে বিজেপিকে।

বঙ্গ ব্রিগেডের কাছে আরএসএসের বার্তা, সঙ্ঘ ঘনিষ্ঠ মুখ সামনে রেখেই বাংলায় ভোটের ময়দানে নামুক বিজেপি। অর্থাৎ বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ যে হবে, তাঁর সঙ্ঘের ‘ব্যাকগ্রাউন্ড’ থাকতেই হবে। না হলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর হিসেবে সেই নামে অনুমোদনই দেবে না সঙ্ঘ পরিবার। বঙ্গ নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেউ নিজের কেন্দ্রে ভাল ফল করতেই পারেন। শুধুমাত্র সেটাই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার জন্য যথেষ্ট নয়। ভাল ফল করতে পারলেই তাঁকে অনুমোদন দেওয়া হবে না। বরং ভোটে বঙ্গ বিজেপির মুখ হওয়ার অন্যতম শর্ত হিসেবে সঙ্ঘের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকতেই হবে।

আরএসএসের এই শর্তের সঙ্গে রয়েছে, দলবদলু কোনও নেতাও এই দৌড়ে থাকতে পারবে না। এই শর্তের কারণে প্রথমেই বাদ পড়বেন রাজ্যের বিরোধী দলনেতা। কারণ তাঁর সঙ্ঘ ব্যাকগ্রাউন্ড নেই। শুধুমাত্র সাংগঠনিকভাবে সোচ্চার থাকার কারণ দেখিয়ে  বাংলায় সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সঙ্ঘ পরিবার বিনা বাক্যব্যয়ে মেনে নেবে না।

এই বিষয়ে রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি তথা সাংসদ এবং সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠ নেতা জগন্নাথ সরকার বলেছেন, বিজেপি একটি আদর্শবাদী দল। ফলে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কাউকে বেছে নেওয়ার পরিকল্পনা থাকলে  বিজেপির ঘরানা মেনা উচিৎ।  নির্দিষ্ট পরিচয় কোনওমতেই ক্ষুণ্ণ হওয়া উচিত নয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে রাজনৈতিকভাবে স্বচ্ছ হতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে, তৃণমূলের সঙ্গে বিজেপির ফারাক কোথায়।

বঙ্গ বিজেপি বুঝে গিয়েছেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যেই আসুক, ব্যর্থই হবে। মানুষ গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে সঙ্ঘ ঘনিষ্ট খুঁজে পাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজনাতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত গ্রহণযোগ্য মুখ সঙ্ঘ পরিবারে তেমন আছে বলে মনে হয়না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00