Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সস্তা হল সোনা, জেনে নিন আজ বিকোচ্ছে কতই

Share:

নিজস্ব প্রতিবেদন, নয়া দিল্লি: বর্তমানে যা সোনার দাম তাতে কনক ছুঁয়ে দেখার আর সাধ হয় না। তবুও, টুকটাক সোনার গয়না মধ্যবিত্ত মানুষ সারা বছরই গড়াতে থাকেন। বিয়ে থাওয়াতে আজও হাতে-কানে-গলায় এক টুকরো করে সোনা না ছোঁয়ালে বেমানান লাগে। তাই কাঞ্চলমূল্য লাগামছাড়া হওয়া সত্ত্বেও যারা সন্ধ্যাবেলার দিকে সোনার দোকানে যাবেন ভাবছেন, তারা সবার আগে পড়ে নিন এই প্রতিবেদন।

আজ ২৪শে জুন ভারতীয় বাজারে সোনা ও রূপার দাম কমেছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, আজ ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম কমে ৯৭২৮৮ টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে, রূপার দামেও হ্রাস দেখা গিয়েছে। তাই শুনতে অবিশ্বাস্য লাগলেও একথা সত্য যে, সোনা এবং রূপা উভয়ের দামই কমেছে।

রাষ্ট্রীয় পর্যায়ে ৯৯৯ বিশুদ্ধতার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজ ৯৭২৮৮ টাকা। যা গতকাল ছিল ৯৯৩৪৮ টাকা। ৯৯৫ বিশুদ্ধতার সোনার দাম ৯৬৮৯৮ টাকা প্রতি ১০ গ্রামে। গতকাল এটিই প্রতি ১০ গ্রামে ছিল ৯৮৯৫০ টাকা। ৯১৬ বিশুদ্ধতার ২২ ক্যারেট সোনার কথা বলতে গেলে বলতে হয়, আজ প্রতি ১০ গ্রাম সোনা ৮৯১১৬ টাকায় বিক্রি হচ্ছে । যা গতকাল ছিল ৯১০০১ টাকা। ৭৫০ বিশুদ্ধতার ১৮ ক্যারেট সোনার দাম আজ ৭২৯৬৬ টাকা এবং ৫৮৫ বিশুদ্ধতার ১৪ ক্যারেট সোনার দাম আজ ৫৬৯১৩ টাকা

আজকের রূপার দাম

আজ প্রতি কেজি রূপার দাম ১০,৭,০৬৩ টাকা, যা গতকাল ছিল ১০,৫, ৮৯৮ টাকা। আপনাদের জানিয়ে রাখি যে এই দামগুলিতে জিএসটি যোগ করা হয়নি। তাছাড়া গয়না কেনার সময়, আলাদাভাবে মেকিং চার্জও দিতে হয়।

প্রসঙ্গত, ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ সোমবার থেকে শুক্রবার প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সোনা ও রূপার দাম প্রকাশিত হয়।

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

সপ্তাহের শুরুতেই ব্যাপক সস্তা হল সোনা, বিয়ের মাসে একধাক্কায় কতখানি কমল দাম?

বিয়ের মরশুমে আরও সস্তা হল সোনা, লক্ষ্মীবারে কলকাতায় হলুদ ধাতুর বাজারদর কত?

সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

Gold Price: বিশ্ববাজারে কমলেও কলকাতায় ফের ঊর্ধ্বমুখী সোনা

Gold & Silver Price: আরও দামী সোনা, এক ধাক্কায় অনেকটা সস্তা রুপো

Gold price: লক্ষ্মীবারে কলকাতার বাজারে চড়ল সোনার দাম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00