Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেএনপিটিতে ৮০০ কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে সিবিআই, নজরে  প্রাক্তন বন্দর কর্মকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শিরোনামে জওহরলাল নেহেরু বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি তাদের ৮০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। এর কারণ হিসাবে বলা হচ্ছে একটি বড় ড্রেজিং প্রকল্পে অনিয়মে। এবার জওহরলাল নেহেরু বন্দর ট্রাস্টের (জেএনপিটি) প্রাক্তন চিফ ম্যানেজার, বেশ কয়েকটি বেসরকারি সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, ১৮ জুন দায়ের করা মামলায় মুম্বইয়ের নাভা শেভা বন্দরে নেভিগেশনাল চ্যানেল গভীর করার জন্য চুক্তি প্রদান এবং বাস্তবায়নের সময় JNPA চিফ ম্যানেজার ও বেসরকারি সংস্থাগুলির মধ্যে একটি অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

CBI-এর মতে, বৃহত্তর জাহাজগুলিকে স্থান দেওয়ার জন্য চ্যানেলের গভীরতা বৃদ্ধির প্রয়োজন ছিল। তাই একটি খনন প্রকল্পের অংশ হিসাবে, দুটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছিল। এর একটি মুম্বই, অন্যটি চেন্নাইতে অবস্থিত।

প্রকল্পটি বাস্তবায়নের সময় বেসরকারি পরামর্শদাতা সংস্থা JNPA-এর প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসেবে কাজ করেছিল। সিবিআই তার বিবৃতিতে বলেছে: “প্রকল্পের প্রথম ধাপে ড্রেজিং করা চ্যানেলগুলির রক্ষণাবেক্ষণের সময়, জেএনপিএ অতিরিক্ত ড্রেজিংয়ের দাবির ভিত্তিতে ঠিকাদারদের ৩৬৫.৯০ কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রদান করেছে বলে অভিযোগ করা হয়েছিল। তবে, দ্বিতীয় ধাপে অতিরিক্ত ৪৩৮ কোটি টাকা প্রদান করা হয়। যদিও রেকর্ডগুলি দেখায় যে পূর্ববর্তী পর্যায়ে কোনও অতিরিক্ত ড্রেজিং হয়নি।”

সিবিআই মুম্বই এবং চেন্নাইয়ের পাঁচটি স্থানে তল্লাশি চালিয়েছে, যার মধ্যে রয়েছে জেএনপিএ কর্মকর্তাদের বাড়ি, পরামর্শদাতা সংস্থার অফিস এবং অভিযুক্ত বেসরকারি কোম্পানি। সংস্থাটি জানিয়েছে যে তারা প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নথি, ডিজিটাল প্রমাণ এবং সরকারি কর্মচারীদের বিনিয়োগের রেকর্ড উদ্ধার করেছে। উদ্ধার করা সমস্ত জিনিসের পরীক্ষা চলছে। তদন্ত চলছে বলে সংস্থাটি জানিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00