Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ শুক্রবার, দেখে নিন আপনার রাশিফল

সপ্তাহের পঞ্চম দিন। কাজের দিন, আজকের দিনে কার রাশি কেমন দেখে নিন

Share:

 

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের পঞ্চম দিন। কাজের দিন, আজকের দিনে কার রাশি কেমন দেখে নিন।

মেষ: বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। বাড়িতে আত্মীয়ের জন্য চিন্তা বাড়তে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় দুর্ভাবনা বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে তর্ক বাধবে। আঘাত থেকে সাবধান থাকুন। কোমরের যন্ত্রনা থেকে কাজের ক্ষতি হবে। বাড়িতে অনেক আত্মীয় আসতে পারেন।

বৃষ : ছেলের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিয়ের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। বিলাসিতার জন্য খরচ হতে পারে। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। পড়াশোনায় ভাল সুবিধা আসতে পারে। স্ত্রীর জন্য সম্মান নষ্ট হতে পারে। অর্থ চুরি থেকে সাবধান থাকুন।

মিথুন: বাড়িতে বন্ধুদের উৎপাত বাড়বে। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় খরচ বাড়তে পারে। কজের জন্য ব্যস্ত থাকতে হবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় নতুন কিছু হতে পারে। পাওনা নিয়ে বিবাদের আশঙ্কা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।

কর্কট: চিকিৎসার জন্য খরচ ও চিন্তা। বাড়িতে কোনও খুশির খবর আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। প্রতিবেশীর সঙ্গে অশান্তি হতে পারে। জলপথে বিপদ আসতে পারে। কর্মস্থানে চাপ বাড়তে পারে। সকালের দিকে বন্ধুদের সঙ্গে বিবাদ বাধতে পারে।

সিংহ : দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। বাড়তি অতিরিক্ত খরচের জন্য ঋণ। আজ একটু খরচ বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান। লেখকদের জন্য দিনটি ভাল। মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে কোনও আলোচনা। আর্থিত চাপ বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমান জুটতে পারে।

কন্যা : শত্রুর জন্য ক্ষতি হতে পারে। দূরে থাকা বন্ধুর খবর আসতে পারে। আর্থিক চিন্তা বাড়বে। খেলাধূলায় সাফল্য পেতে পারেন। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ পেতে পারেন। ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা থাকবে। রাস্তাঘাটে একটু সাবধানে চলুন, বিপদ হতে পারে।

তুলা: আজ আত্মীয়রা শত্রুতা করতে পারেন। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। কাজের অতিরিক্ত চাপের জন্য শরীরে ক্লান্তি আসবে। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় ভাল-মন্দ থাকতে পারে। বন্ধুদের জন্য অর্থ অপচয় হতে পারে।

বৃশ্চিক: বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। সঞ্চয় কম হবে। আইনি কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে। নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয় হবে। ব্যবসায় উন্নতিতে বাধা আসবে। বিয়ের ব্যাপারে খরচ বাড়তে পারে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। দুপুরের পরে অফিসে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

ধনু: অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে। কোনও বড় কারণে আর্থিক ক্ষতি হওয়ার যোগ আছে। ধর্মে আগ্রহ বাড়তে পারে। পেটের যন্ত্রণা বাড়বে। ব্যবসায় নতুন চিন্তাভাবনা।

মকর: কোনও কারণে সংসারের কাজে অনিহা আসবে। ব্যবসার দিকে ভাল ফল পাবেন না। প্রতিবেশীর শত্রুতা বাড়তে পারে। বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। বিজ্ঞান বিষয়ক চিন্তা থাকবে। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগার আশঙ্কা আছে। দুপুরের পরে ব্যবস শুভ পরিবর্তন হবে। ফাটকা আয় হতে পারে। পেটের সমস্যা বাড়বে। পড়াশোনার জন্য খরচ হবে।

কুম্ভ : কোনও অশান্তিতে সাহসিকতার পরিচয় দিতে পারবেন। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। ভাল কাজ করেও বদনাম হতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। আর্থিক ক্ষতি হতে পারে। শারীরিক অসুবিধা হতে পারে। সন্তানের কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে।

মীন: বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়বে। একটু বুঝে বন্ধুর সঙ্গে চলুন, বিবাদ বাধতে পারে। কোনও কজের দ্বারা আজ মহান হতে পারবেন। সাধু সেবার জন্য আনন্দ পাবেন। ভাই বা বোনের সঙ্গে সমস্যা হতে পারে। পাওনা অর্থ আদায়ে অশান্তির আশঙ্কা।

অক্ষয় তৃতীয়ায় পঞ্চ মহাপুরুষ রাজযোগ, ভাগ্যের চাকা ঘুরবে ৬ রাশির জাতকদের

জুলাই মাসে সূর্যের ঘর বদল, এই রাশির জাতকদের আসছে সুবর্ণ সময়

বিপরীতমুখী হচ্ছে শনি ও বুধ, চার রাশির জাতকদের টাকা বেরোবে জলের মতো

যোগিনী একাদশীর আগে তৈরি হচ্ছে বিরল কলানিধি যোগ, খুলে যাবে পাঁচ রাশির ভাগ্য

সূর্য ও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে বিরল যোগ, শুক্র থেকেই এই পাঁচ রাশির উপরে টাকার বৃষ্টি

ভরণী নক্ষত্রে পৌঁছে গিয়েছেন সূর্যদেব, এই রাশির জাতকদের কপাল খুলল এবার

১২ বছর পর সূর্য, বৃহস্পতি ও বুধের ত্রিগ্রহী যোগ, তিন রাশির জন্য সুবর্ণ সময়

কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, বিবাদ এড়িয়ে চলুন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00