Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাড়হিম ঘটনা সুতিতে, সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতি : মুর্শিদাবাদের সূতির আহিরণে সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সুতি থানা এলাকার আহিরণ মাঠপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম রেশমি বিবি। জানা গিয়েছে, রেশমি বিবি ও মসিবুল শেখের ৩ সন্তান রয়েছে। সন্তানের সামনেই নিজের স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ মসিবুলের বিরুদ্ধে।

সূত্রের খবর, মসিবুল বাইরে থাকত। রবিবার অনেক রাতে বাড়িতে ফিরেছিল সে। বাড়িতে ফিরেই স্ত্রীয়ের সঙ্গে অশান্তি শুরু করেছিল বলে জানিয়েছে মৃতার বড় ছেলে। সে আরও জানায়, আচমকাই একটি হাঁসুয়া নিয়ে রেশমি বিবিকে কোপাতে থাকে মসিবুল। তাঁর চোখের সামনেই মাকে কুপিয়ে খুন করা হয়। চিৎকার করলে তাদেরকেও মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত মসিবুল। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যায় সে।

মৃত রেশমি বিবির দিদি নুরবানু বিবি জানিয়েছেন, গত তিন মাস ধরে স্বামী ও স্ত্রীয়ের মধ্যে ঝামেলা চলছিল। ফোনেই ঝামেলা হত। গত ৩ মাসে একবারও বাড়িতে আসেনি মসিবুল। ভিন রাজ্যে কাজ করলেও সংসার চালাতে টাকা পয়সা পাঠাতো না মসিবুল। বিড়ি বেঁধে তিন সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিল রেশমি। সোমবার সকালে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা এবং আত্মীয়রা ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে রেশমি বিবি। তাঁরাই দ্রুত খবর দেয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে আহিরণ থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, মাকে হারিয়ে অনাথ হয়ে গেছে তিনটি ছোট ছোট বাচ্চা। অভিযুক্ত মসিবুলের চরম শাস্তির দাবি তুলেছেন সকলেই। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00