Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হুমায়ুনকে শেষ বারের জন্য সতর্ক করল দল, ফের শোকজ পেয়ে কী বলছেন মমতার ‘বেপরোয়া’ শিষ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের অবস্থা ব্যাঙের সাপ গেলার মতো। না পারা যায় গিলতে, না পাড়া যায় উগড়াতে। এদিকে একের পর এক উস্কানিমূলক কথা বলে বারবার তৃণমূলকে ‘অনিচ্ছাকৃতভাবেই’ ব্যাকফুটে পাঠিয়ে দিচ্ছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। এবার শেষবারের মতো হুমায়ুন কবীরকে সতর্ক করল তৃণমূল। আর এই কাজটি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

শুক্রবার বিধানসভায় নিজের ঘরে ডেকে হুমায়ুন কবীরকে শেষ বারের মতো সতর্ক করেছেন পরিষদীয় মন্ত্রী। শোভনদেবের বকলমে তৃণমূল হুমায়ুনকে যে নোটিসটি ধরিয়েছেন সেটিতে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে ‘লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং।’ বোঝাই যাচ্ছে, হুমায়ুনকে নিয়ে কার্যত নাজেহাল অবস্থা তৃণমূলের।

হুমায়ুন কবীরকে নিয়ে সমস্যা তো আজকের নয়। দলে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে, একথা গত বছর জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খুব স্পষ্টভাবে দলীয় কর্মী বিধায়কদের উদ্দেশ্যে বলেছিলেন যে দলীয় নিয়ম শৃঙ্খলা না মানলে শোকজ করা হবে। তার উত্তর সেই নেতা বা কর্মীকে দিতে হবে। পর পর তিনবার একই ঘটনা ঘটলে ওই নেতাকে বহিষ্কার করা হবে। মমতার সেই হুঁশিয়ারিতেও হুমায়ুন শোধরাননি। এর আগেও দু’বার শোকজ করা হয়েছে তাঁকে। কিন্তু তাতে কী? হুমায়ুন চলেছেন নিজ ছন্দেই। ফলে ফের তৃতীয় বারের জন্য শোকজ। এরপরেই প্রশ্ন উঠছে হুমায়ুন কবীর যদি নিজেকে না শোধরান এবার কি তবে দল থেকে বহিষ্কৃত হবেন তিনি?

যদিও শুক্রবার নোটিস পাওয়ার পরেও ভরতপুরের বিধায়ক বেশ সদর্পেই বলেছেন, ‘‘ফাইনাল ওয়ার্নিং না সেমি ফাইনাল, ও সব আমি বুঝি না। এ ব্যাপারে আমি প্রকাশ্যে কিছু বলব না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দল করি। উনি যদি বলেন আমি দলের জন্য ক্ষতিকারক বা আমার জন্য দলকে সমস্যায় পড়তে হচ্ছে, উনি যদি আমাকে দল করতে বারণ করেন, আমি করব না। বাইরে যারা দলের খারাপ চায়, তাদের বিরুদ্ধে কথা বলায় যদি শৃঙ্খলারক্ষা কমিটি আমায় নোটিস দেয়, আমি জবাব দেব। এর আগেও দিয়েছি। আবার দেব।’’

যে নোটিসটি দেওয়া হয়েছে, তাতে শোভনদেবের সই রয়েছে। তাছাড়াও স্বাক্ষর করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00