Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৭২ ঘন্টা দেরি! ভারতীয় রেলের নোংরা ও জরাজীর্ণ কোচের তীব্র নিন্দা বিএসএফের

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এই তীর্থভ্রমণ। এই যাত্রা যাতে নিরাপদভাবে সম্পন্ন হয় তার জন্য জম্মু কাশ্মীরে মোতায়েন করা হয় ভারতীয় নিরাপত্তা বাহিনীকে। এবারও অন্যথা হচ্ছে না। তেমনই এক জওয়ান যাচ্ছিলেন। অমরনাথ যাত্রা শুরুর আগেই ডাক এসেছে যে।

কিন্তু রেলের বিভ্রাটে অন্তত ৭২ ঘণ্টা পিছিয়ে গেলেন তিনি। রেলের তীব্র সমালোচনা করে ওই সেনা জওয়ান জানিয়েছেন অস্বাস্থ্যকর ও জরাজীর্ণ কোচ বিশিষ্ট একটি ট্রেন পাঠানো হয়েছিল তাঁদের জন্য। তার মধ্যে ৭২ ঘণ্টা দেরি! এই বিলম্বের ফলে ১২ জুনের মধ্যে নির্ধারিত সেনা মোতায়েনের বিষয়টি যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়েছে। x হ্যান্ডেলে ট্রেনের বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন তিনি, যা দেখলে গা ঘিন ঘিন করতে বাধ্য।

মঙ্গলবার ১০ জুন আগরতলা স্টেশন ম্যানেজারের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগেই একজন কমান্ড্যান্ট-স্তরের বিএসএফ অফিসার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) কর্তৃক সিএপিএফ স্পেশাল ট্রেনের চূড়ান্ত দেরির বিষয়টি তুলে ধরেন। ট্রেনটি মূলত ৬ জুন ত্রিপুরার উদয়পুর রেলওয়ে স্টেশনে আসার কথা ছিল। পরিবর্তে সেটি এসে পৌঁছায় ৯ জুন সন্ধ্যা সাড়ে ছ’টায়।

 

জবাবে এনএফআর-এর প্রধান জনসংযোগ কর্মকর্তা কে কে শর্মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত ভিডিওগুলিতে যে কোচগুলি দেখা যাচ্ছে সেগুলি মেরামতের জন্য রাখা ছিল। ভুল করে সিএপিএফ কর্মীরা সেগুলি ভুল করে কোচ হিসাবে জুড়ে দিয়েছিলেন। পরে দুটি কোচই আগরতলা থেকে আলাদা করে দেওয়া হয় এবং সমস্যার সমাধান করা হয়।”

মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনটি জম্মু ও কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রসঙ্গত অন্য বারের তুলনায় এই বছর অমরনাথ যাত্রার জন্য সর্বাধিক সংখ্যক কোম্পানি (১৩০) মোতায়েন করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সেনাদের আরও বেশি প্রশিক্ষিত করে তবেই জম্মু ও কাশ্মীরে পাঠানো হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00