Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লস অ্যাঞ্জেলসে কার্ফু জারি ট্রাম্প প্রশাসনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিগত কয়েকদিন ধরে ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলস। বিগত ৫দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নামানো হয়েছে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা। আগুন লাগানো থেকে শুরু করে বিক্ষোভ চলছেই। চলছে লুঠপাঠও। পরিস্থিতি সামাল দিতে লুঠপাঠ ঠেকাতে কার্ফু জারি করা হয়েছে। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস  স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করলেন।  লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে জারি করা হল কার্ফু।

বিক্ষোভকারীদের বাগে আনতে নামানো হয়েছে মেরিন সেনা। বিক্ষোভ নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় ৭০০ মেরিন সেনা। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এবং উত্তেজনার পর অন্যান্য বাহিনীর সাহাষ্য নিয়েই মেরিন বাহিনীকে নামানো হয়েছে বলে জানা গিয়েছে। এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় ফেডারেল কর্মী ও সরকারি সম্পত্তির নিরাপত্তা বজায় রাখতেই মেরিন সেনাদের নামানো হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ ঠেকানোর সঙ্গে এরা সরকারি সম্পত্তি রক্ষা করবে। বিক্ষোভকারীদের ওপর নজরদারি জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ২১০০ ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছিল। লস অ্যাঞ্জেলেসে বর্তমানে বিক্ষোভ থামাতে জনসমাগম নিয়ন্ত্রণ করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ট্রাম্পকে স্বৈরাচারি আখ্যা দিয়ে তিনি বলেছেন, মেরিন সেনারা বীর। কিন্তু একজন স্বৈরতান্ত্রিক প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই মেরিন সেনাদের জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। লস অ্যাঞ্জেলেসে যে বিক্ষোভ ছড়িয়েছে, তাতে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপত ট্রাম্প প্রশাসন।

বিক্ষোভে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস, বিক্ষোভকারীদের বাগে আনতে নামানো হল মেরিন সেনা

অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস, পর পর গাড়িতে আগুন

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, ১০ জনকে শনাক্ত করা যায়নি

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১৬, পুড়ে ছাই ১২ হাজার বাড়ি

দাবানলের গ্রাসে পুড়ে ছাই ১২ পদক , মাথায় হাত অলিম্পিক জয়ী সাঁতারুর

লস অ্যাঞ্জলসে দাবানলে ঘর হারিয়ে হোটেলে আশ্রয় নিলেন ব্রিটনি স্পিয়ার্স

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই ৪ লক্ষ কোটির সম্পত্তি, চলছে লুটপাট

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই ৫ জন, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন বাসিন্দারা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00