নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: নদিয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোড়াকুঠি এলাকায় ১২ নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। টোটো এবং পুলিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষে টোটো চালকের মৃত্যু। আহত আরো দুজন টোটোর(TOTO) যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দুপুরে ওই এলাকায় একটি টোটো এবং পুলিশ গাড়ির(Police Car) মুখোমুখি সংঘর্ষ হয়। তারা জানান এই দুর্ঘটনায় টোটো চালকের মৃত্যু ঘটেছে এবং টোটোয় থাকা দুজন গুরুতর আহত ।তাদেরকেও কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে(Shaktinagar Hospital) নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর ,টোটোটি কৃষ্ণনগর থেকে ধুবুলিয়ার দিকে যাচ্ছিল ।অপরদিকে পুলিশ লেখা চারচাকা কালো রঙের টাটা সুমো গাড়িটি কালিয়াচক থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল। এই ভয়াবহ দুর্ঘটনায় টোটো চালকের পাও কেটে পড়ে যায় দুর্ঘটনাস্থলে। অপরদিকে ঘটনা জানাজানি হতেই কৃষ্ণনগর ট্রাফিক গার্ড এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে ঘাতক চারচাকা পুলিশ লেখা গাড়িটিকে আটক করেছে। অপরদিকে পুলিশ সূত্রে খবর তিনজন গুরুতরভাবে আহত হয়েছে। এখনো কারোর মৃত্যুর ঘটনা সামনে আসেনি। সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও স্থানীয় মানুষজন জানিয়েছেন ঘটনাস্থলেই টোটো চালকের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কে টোটর এই ঝুঁকি নিয়ে যাতায়াত নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষজন। জাতীয় সড়কের(National High way) মতো গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে কি করে টোটো চলাচল করছে তা নিয়ে ট্রাফিক পুলিশের গাফিলতির দিকে আঙুল তুলেছেন এলাকার মানুষজন। সেখানে কোন ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা না থাকায় প্রায়সই দুর্ঘটনা ঘটছে। জীবন হানির মত ঘটনা ঘটছে। অবিলম্বে ওই এলাকায় টোটোর মত ধীর যান চলাচলের ক্ষেত্রে কঠোর আইন বলবৎ করার দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।