অশোকনগরে কিডনি চক্রে গ্রেফতার আলিপুর আদালতের আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে কিডনি বিক্রি চক্রে বেআইনিভাবে নথি তৈরি করার অভিযোগে গ্রেফতার এবার এক আইনজীবী। কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা প্রদীপ কুমার বর(Pradip Bar) নামে আইনজীবীকে অশোকনগর থানায়(Asoknagar P.S.) দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করল পুলিশ। আলিপুর পুলিশ আদালতে আইনজীবী প্রদীপ বর। এর আগে অশোকনগর থেকে কিডনি বিক্রি চক্রে কয়েক মাস আগে গ্রেফতার করা হয় অমিত জানা ,মৌসুমী সরদার, গৌরাঙ্গ সরদার, পিয়ালী দে ও বিকাশ ঘোষ নামে পাঁচজনকে।

তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে ।তাদের জিজ্ঞাসাবাদের পরে আইনজীবীর সন্ধান পায় পুলিশ। চলতি মাসের তিন তারিখ তাকে নোটিশ দিয়ে থানায় আসতে বলা হয়। বৃহস্পতিবার বিকেলে অশোকনগর থানায় আইনজীবী আসেন এরপর তাকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারায় তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।ধৃতকে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন করে শুক্রবার দুপুরে পেশ করা হয় বারাসত আদালতে(Barasat Court)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই আইনজীবী কিডনি পাচার চক্রের সদস্যদের নকল এফিডেভিট – এর কাগজপত্র তৈরি করার জন্য মাথাপিছু ১০০০০ টাকা করে নিতেন। অথচ এই এফিডেভিট করতে আদালতে খরচ লাগে মাত্র ২০০ টাকা। এই চক্রে আরো বাকিদের সন্ধানে পুলিশের তদন্ত চলছে। এই চক্রের আরো জাল ছড়িয়ে রয়েছে বিভিন্ন জেলায়। যাদের ধরতে তৎপর অশোকনগর থানা।ধৃতরা যাদের শরীরে কিডনি পাচার করার সঙ্গে যুক্ত তাদের পাশাপাশি আর কাদের কিডনি তারা পাচার করার পরিকল্পনা করেছিল তা জানতে তৎপর অশোকনগর থানা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]