Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সবচেয়ে শক্তিশালী ফোন আনছে Google, ফাঁস হল লঞ্চের তারিখ ও ফিচারস

Share:

নিজস্ব প্রতিনিধি: গুগল (Google) আবারও বাজিমাত করতে চলেছে তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Pixel 10-এর হাত ধরে। আগামী ২০ অগস্ট আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে এই সিরিজ।  আর তার ঠিক আগেই ২৭ জুন একটি স্পেশাল ইভেন্টের আয়োজন করা হয়েছে। যার নাম “Pixel Penthouse”। এই ইভেন্ট শুধুমাত্র Google সুপার ফ্যানদের জন্য, যেখানে Pixel 10 সিরিজ ছাড়াও আরও কিছু গ্যাজেটের চমকপ্রদ তথ্য তুলে ধরা হবে।

চারটি শক্তিশালী মডেল

এইবার Pixel 10 সিরিজ আসছে মোট চারটি মডেল নিয়ে – Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold। সবগুলোতেই থাকছে দুর্দান্ত স্পেসিফিকেশন আর অসাধারণ ইউজার এক্সপেরিয়েন্স।

ডিজাইন ও ডিসপ্লে

নতুন Pixel 10 ফোনে থাকছে 6.3-inch Full HD+ AMOLED ডিসপ্লে যার 120Hz Refresh Rate, ফলে স্ক্রলিং কিংবা ভিডিও দেখা হবে মসৃণ ও ঝকঝকে। ডিজাইনে কিছু নতুনত্ব থাকলেও পুরনো পরিচিত Pixel গ্ল্যামার বজায় থাকছে।

পারফরম্যান্সের প্যাঁচে গুগলের দাপট

এই সিরিজে থাকছে Google Tensor G5 চিপসেট, যা তৈরি হয়েছে TSMC-র 3nm প্রযুক্তিতে। সঙ্গে থাকছে MediaTek T900 মডেম এবং Custom ISP, যা ছবি ও ভিডিও তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করে দেবে।

ক্যামেরা সেকশন

Pixel মানেই সেরা ক্যামেরা!

  • 50MP প্রধান ক্যামেরা (Samsung GN8, OIS সহ)
  • 13MP আলট্রা ওয়াইড লেন্স (Sony IMX712M)
  • 11MP 5X টেলিফোটো লেন্স (Samsung ISOCELL 3J1)
  • 11MP সেলফি ক্যামেরা

এই কম্বিনেশন দেবে প্রফেশনাল লেভেলের ফটো-ভিডিও এক্সপেরিয়েন্স, সেটা দিন হোক বা রাত!

ব্যাটারি ও চার্জিং

Pixel 10-এ থাকছে 4700mAh Battery, যা 37W ফাস্ট চার্জিং এবং 15W তারহীন চার্জিং সাপোর্ট করবে। ফোনটি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে এবং দ্রুত চার্জ হবে।

সফটওয়্যার ও AI ম্যাজিক

নতুন সিরিজটি চলবে Android 16-এ, এবং তাতে থাকছে Gemini AI Tool, যার সাহায্যে দৈনন্দিন কাজ হবে আরও সহজ। যেমন: Audio Magic Eraser ফিচারে ভিডিও থেকে অবাঞ্ছিত শব্দ বাদ দেওয়া যাবে খুব সহজেই।

ভারতে Google Store-এ এক্সক্লুসিভ অফার

Google India সম্প্রতি চালু করেছে তাদের অফিসিয়াল অনলাইন স্টোর, যেখানে Pixel ফোন এবং অন্যান্য ডিভাইস পাওয়া যাবে দারুণ অফারে। যেমন: Pixel 8 Pro এখন 1,06,999 টাকার বদলে পাওয়া যাচ্ছে মাত্র 69,999 টাকায়, সাথে 13,000 টাকা Exchange Bonus
এই ধরনের ছাড় এবং ক্যাশব্যাক অফার Pixel 10 সিরিজ-এর জন্যও থাকাটা প্রত্যাশিত।

15000mAh শক্তির ব্যাটারি যুক্ত ফোন আনছে রিয়েলমি, এক চার্জে চলবে তিন মাস

লঞ্চ হল Google Pixel 10 সিরিজ, জানুন দাম ও অফার

বাজারে হাজির Infinix Hot 60i 5G, ৬০০০mAh ব্যাটারি ও AI-এর জাদু

বাজার মাতাতে এল দুর্দান্ত ফিচারে ভরপুর নতুন Moto G96 5G, সাধ্যের মধ্যে দাম

এত সস্তা! ১৪,২৫০ টাকা দাম কমল Oppo র ফোনে, কীভাবে পাবেন এই দারুণ অফার?

অপেক্ষার অবসান, মাত্র ৫,০০০ টাকায় স্মার্টফোন নিয়ে আসছে AI+

স্মার্টফোন বাজারে চমক দিতে আসছে Honor X9c 5G, টক্কর দেবে Vivo-কে

আরও সস্তা হল Realme P3x 5G, বাজেট ফ্রেন্ডলি ক্রেতাদের জন্য সেরা সুযোগ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00