Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমিত শাহ নিজেই সবচেয়ে বড় রিগিং মাস্টার : কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিত শাহ নিজেই রিগিং মাস্টার ,বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।পহেলগাঁও এ জঙ্গী ঢুকলো কি করে? প্রশ্ন তার।কয়েকজন জঙ্গি এলো গুলি করে মেরে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল আর নরেন্দ্র মোদী – অমিত শাহ(Amit Sha) ঘুমাচ্ছিলেন।বিএসএফ(BSF) কোথায় ছিল? এত সিআইএসএফ এত বিএসএফ পশ্চিমবঙ্গে ঢিল পড়লেই চলে আসে।পাকিস্তান কি নতুন জঙ্গী দেশ নাকি, নরেন্দ্র মোদী অমিত শাহ বলবে তারপর আমরা জানব।অপদার্থ দুটো লোক।

এর আগে ২০২৪ এ বলেছিল এবার ৪০০ কি হলো।সবচেয়ে বেশি রিগিং করেছ অমিত শাহ।ও তো রিগিং মাস্টার। গুজরাতে(Gujrat) কম রিগিং করেছে।অপারেশন সিঁদুর করতে হল কেন? ওদের ব্যর্থতার জন্যই।অপারেশন পশ্চিমবঙ্গ বলছে তো।একবার সংসদে অপারেশন পহেলগাঁও নিয়ে বলুন তারপর দেখবেন অপারেশন মোদী, অপারেশন অমিত শাহ হয়ে গেছে।চোরের মায়ের বড় গলা।আজকে বেশি রিগিং করে তো ও করে তো ওরাই।ত্রিপুরায় কি করেছে?মুখ্য নির্বাচন কমিশন কাদের লোক।তোমার নিজের লোক তোমার হাতে নিয়োগ পাওয়া।
বিএসএফ সিআইএসএফ তোমার লোক।গুন্ডা, ধাপ্পাবাজ, খুনি সব তোমার সঙ্গে আছে ।কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তোমার সঙ্গে নেই।

কাঁচকলা দেখিয়ে দেবে।হিম্মত থাকে ইলেকশন করুক দেখিয়ে দেব।মুর্শিদাবাদে ৩৫৫ চেয়েছিল পাইনি।অপারেশন পশ্চিমবঙ্গ মানে আপনাকে আমাকে খুন করতে চাইছে, মন্তব্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের(MP Kalyan Bandopadhay)। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে রবিবার বিজেপির কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, রিগিং ছাড়া তৃণমূল কংগ্রেস ভোটে জিততে পারবে না। নির্বাচন সুষ্ঠুভাবে হলে তৃণমূলের জামানত জব্দ হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00