Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাইজেরিয়ায় পশুপালক-কৃষকদের সংঘর্ষে মৃত্যু বাড়ছে, শিশুর মুখে ছুরির আঘাত

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন হামলায় ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জমি নিয়ে বিবাদের জেরে পশু পালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে চলেছে। তারজেরেই ৩০ জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনটি গ্রামে হামলা চালানোর ঘটনা ঘটেছে। আওনদানা গ্রামে একদিনেই কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি অন্য একটি গ্রামে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আওনডোনার এলাকার স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, এলাকায় সংঘর্ষের জেরে ২০ জনের মৃত্যু হয়েছে। এই গ্রামে দুই বছরের কম বয়সি শিশুরাও সংঘর্ষের হাত থেকে রেহাই পায়নি। তাদেরকেও হত্যা করা হয়েছে। সব থেকে নক্কারজনক ঘটনা, একটি শিশুর মুখে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। আশেপাশের গ্রামে আরও অনেকের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন একাধিক।

তবে সঠিক কী কারণে এই সংঘর্ষ বেধেছে তা এখনো স্পষ্ট হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন জমির অধিকার নিয়ে বিবাদ শুরু হয় পশু পালক ও কৃষকদের মধ্যে। বিবাদ সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে সংঘর্ষে পরিণত হয়েছে। যার জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই সংঘর্ষ থেকে মুক্তি মেনেনি শিশুদেরও।বিবাদের জেরে তাদের ওপরেও হামলা চালানো হয়েছে।

যাযাবর পশু পালকএবং কৃষকদের মধ্যে এই ধরনের সংঘর্ষের ফলে বেনু রাজ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা পশু পালকদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। অভিযোগ, পশু চরানোর কারণে কৃষি জমির ক্ষতি হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00