Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পারলে ধরো’, দেওয়ালভর্তি গ্রাফিতি লিখে মার্কিন কারাগার থেকে পালাল ১০ কয়েদি

অদ্ভূত কাণ্ড! মার্কিন কারাগার থেকে পালাল ১০ বন্দী, রেখে গেল কটুক্তিপূর্ণ গ্রাফিতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অদ্ভূত কাণ্ড! মার্কিন কারাগার থেকে পালাল ১০ বন্দী, রেখে গেল কটুক্তিপূর্ণ গ্রাফিতি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স জানিয়েছে, শুক্রবার (১৬ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের অরলিন্স জাস্টিস সেন্টার থেকে ১০ বন্দী পালিয়েছে। যাঁরা ছিলেন সহিংস অপরাধী। পাশাপাশি নির্লজ্জভাবে রেখে গেল কয়েকটি উপহাসমূলক চিঠি।

এই ঘটনাটি মার্কিন কারাগারের নিরাপত্তার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিষয়টি ধরা পড়েছে, যখন জেল অধিকর্তারা CCTV ফুটেজ দেখে বন্দীদের হিসেব করছিলেন। সেখানেই ফুটে ওঠে যে, বন্দীদের মধ্যে দশজন টয়লেটের পিছনে লুকোনো একটি জানালা টপকে কারাগার থেকে পালাচ্ছে। এখানে প্রশ্ন উঠছে যে, উচ্চমাত্রার নিরাপত্তা থাকতেও কীভাবে সকলের চোখ আড়াল করে পালিয়ে গেল ১০ অপরাধী। একজন প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন যে, কয়েকদিন আগেই কমলা বন্দী পোশাক পরা ১০ অপরাধীকে পালাতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, কয়েদিরা পালানোর সময়ে দেওয়াল ভরে অপমান জনক গ্রাফিতি লিখে রেখে গিয়েছেন। যেখানে লেখা ছিল, ‘খুব সহজ তাই না আমাদের আটকে রাখা, এবার পারো তো আমাদের ধরে দেখাও।’

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চারদিকে। ইতিমধ্যেই জেলকর্তারা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছেন। কর্মকর্তাদের সন্দেহ, কয়েদিদের পালাতে সাহায্য করেছেন কারাগারের ভিতরের কোনও কর্মী। ইতিমধ্যেই এ সন্দেহে তিন কারা কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় কারা অধি কর্তারা স্বীকার করেছেন যে, এই ঘটনার পর নড়েচড়ে বসেছে কারাবিভাগ। আর কোনও সহিংস অপরাধী যাতে পালাতে না পারে, তাই তাঁদের নূন্যতম নিরাপত্তায় রাখা হচ্ছে। তবে আমরা স্বীকার করছি যে, আমাদের নিরাপত্তায় কিছু ত্রুটি ছিল। কারণ এখানে একাধিক ক্যামেরা অকেজো হয়ে পড়ে রয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00