Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার অপূর্ব লাখিয়ার ছবিতে সলমন, জুলাই থেকেই শুটিং শুরু

গুঞ্জন ছিল যে, তিনি পরবর্তীতে সঞ্জয় দত্তের সঙ্গে 'গঙ্গা রাম' ছবিতে অভিনয় করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, এই ছবিতেও অভিনয় করবেন না সলমান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ বছর ঈদে সলমান খানের মুক্তিপ্রাপ্ত ‘সিকন্দর’ ছবিটি খুব একটা সাফল্য পায়নি বক্সঅফিসে। যে ছবিটি বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করতেও রীতিমতো হিমসিম খেয়েছে। ছবিটির ব্যর্থতায় অভিনেতা নিজেও হতাশ হয়েছিলেন। শেষ পর্যন্ত, অভিনেতাকে ভক্তদের কাছে পরামর্শ চাইতে হয় যে, ভক্তরা তাঁর কাছ থেকে কীরকম ছবি আশা করেন। গুঞ্জন ছিল যে, তিনি পরবর্তীতে সঞ্জয় দত্তের সঙ্গে ‘গঙ্গা রাম’ ছবিতে অভিনয় করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, এই ছবিতেও অভিনয় করবেন না সলমান খান।

যদিও এ বিষয়টি কেউই আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। এর মধ্যেই আবার খবরে এসেছে যে, ২০২০ সালের গালওয়ান ভ্যালি সংঘাতের উপর ভিত্তি করে চলচ্চিত্র বানাতে চলেছেন অপূর্ব লাখিয়া। সেই ছবির স্ক্রিপ্ট নিয়েই সলমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং স্ক্রিপ্ট দেখে পছন্দ হয়েছে অভিনেতার। এবং এই ছবিতেই অভিনয় করবেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে, আলী আব্বাস জাফর, কবির খান, রাজ শান্ডিল্যা, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার পেরিয়াসামি, আনিস বাজমি এবং কৃষ আহিরের মতো একাধিক চলচ্চিত্র নির্মাতারা অভিনেতার সঙ্গে তাঁদের ছবির জন্যে যোগাযোগ করেছিলেন। কিন্তু অভিনেতা তাঁদের মধ্য থেকে শুধুমাত্র অপূর্বের চলচ্চিত্রের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

একটি সূত্র জানিয়েছে, “অপূর্ব লাখিয়া এবং সলমান খান ২০২৫ সালের জুলাই থেকে ছবিটির শুটিং শুরু করবেন। জুলাই থেকে টানা ৭০ দিন লাদাখ এবং মুম্বইতে ছবিটির শুটিং হবে। আর এই ছবিতে সলমান খানকে প্রথমবারের জন্যে একটি পূর্ণাঙ্গ ছবিতে সেনা কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে এবং তার সঙ্গে তরুণ প্রজন্মের আরও ৩ অভিনেতা থাকবেন। অপূর্বর ছবির পরে, সলমান কবির খানের পরিচালনায় অভিনয় করতে পারেন। তবে এটি বজরঙ্গি ভাইজান 2 হবে কিনা জানা নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00