Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিকাশ ভবনের সামনে যা চলছে সেটা নাটক : ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকাশ ভবনের সামনে যা চলছে সেটা নাটক। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বদলানো যায় না। শনিবার বিকাশ ভবনের(Bikas Bhavan) সামনে চাকরি হারাদের বিক্ষোভ প্রসঙ্গে এই মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন, চাকরি হারাদের সঙ্গে আমরাও সহানুভূতিশীল। যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে আছি আমরা। কিন্তু যাদের প্ররোচনাতে পা দিয়ে বিকাশ ভবনের সামনে চাকরি হারার নাটক করছেন তা ঠিক হচ্ছে না। এদিকে ফিরহাদ হাকিমের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar) বলেন, চাকরি হারাধের এই আন্দোলনকে যদি নাটক বলা হয় তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক-শিক্ষিকাদের ডেকে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা করেছিলেন সেটি কি যাত্রাপালা ছিল?

মেয়র ফিরহাদ হাকিম আরো বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায় দেশের সর্বোচ্চ আদালত বদলাতে পারে। বিকাশ ভবনের সামনে রাস্তা আটকে যারা চাকরি করতে আসে তাদের সারারাত বাড়ি ফিরতে না দিয়ে অ্যাম্বুলেন্স আটকে যে আন্দোলন হচ্ছে তা সুপ্রিম কোর্টের রায়কে কখনোই বদলাতে পারবে না। ফিরহাদ অভিযোগ করেন, এই বিক্ষোভ আন্দোলনের জন্য তাকে সল্টলেকের নিজের অফিসে এক কিলোমিটার ঘুরে পিছন দিকের দরজা দিয়ে যেতে হচ্ছে। কতদিন এই বিক্ষোভ এইভাবে চলবে এই নিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। বিশ্বের ছুটিতে চাকরি হারার আন্দোলন করছে এই প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন বহু স্কুলে বিশ্বের সময় এক্সট্রা ক্লাস হয় বিভিন্ন কোর্স পড়ানো হয়।

এই আন্দোলনের দরুন তা ব্যাহত হচ্ছে। রাজ্য সরকার যে রিটপিটিশন করেছে সুপ্রিম কোর্টে সেখানে চাকরি হারাদের দরুন শিক্ষা ব্যবস্থায় কি ধরনের ব্যাঘাত ঘটবে সেই কথা যখন উল্লেখ করা হবে তখন তো আদালত বলতে পারে আন্দোলনকারীরা তো ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন না তারা আন্দোলন করছেন। সেটা কি আন্দোলনকারীদের পক্ষে যাবে প্রশ্ন তোলেন ফিরহাদ। তার স্পষ্ট অভিযোগ আজ চাকরিহারাদের যে পরিণতি হয়েছে তাতে কিছু মানুষের প্ররোচনা রয়েছে। তারাই আবার নতুন করে প্ররোচনা দিচ্ছে তাতে বিভ্রান্ত হয়ে চাকরি হারারা আন্দোলন করছে বিকাশ ভবনের গেট আটকে।মানুষের উপর অত্যাচার করে এভাবে আন্দোলন হতে পারে না। এভাবে আন্দোলন চলতে পারে না বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00