Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার থেকে শুরু বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ ও কমলা সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাউথ ওয়েস্ট মনসুন আরও অগ্রসর করেছে ।দক্ষিণ বে অফ বেঙ্গল ও বাকি আন্দামান আইল্যান্ডে অগ্রসর করেছে। সাউথ ওয়েস্ট মনসুন এর কন্ডিশন ফেভরেবল রয়েছে এই মুহূর্তে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,আগামী ৩-৪ দিনে আরও প্রগ্রেস করা সম্ভাবনা রয়েছে সাউথ ওয়েস্ট মনসুন।সাউথ বেঙ্গলে একটি অক্ষরেখা রয়েছে ১.৫ কিলোমিটার অবধি। গোটা এক সপ্তাহ মোটামুটি আমরা উত্তরবঙ্গ (North Bengal)ও দক্ষিণবঙ্গ(South Bengal) দুই জেলাতেই বৃষ্টিপাত পাব। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইট স্প্রেড রেইনফলের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, কলকাতা। শনিবার হালকা থেকে মাঝারি রেইনফলের সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিংপং ,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়া, উত্তর ২৪ পরগনা এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি সহ কলকাতা সহ কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলিতে কলকাতা সহ কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ তারিখে উত্তরবঙ্গের সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কলকাতার(Kolkata)সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

২১ তারিখে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে এই একই রকম চিত্র থাকবে ।হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।২২ তারিখে দক্ষিণ বঙ্গের ফেয়ারলি ওয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে শুধু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বিশেষত ওপরের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা ঝড়ো হাওয়া থাকবে।

দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া আবার কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার ঘন্টা প্রতিবেগে ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ,পুরুলিয়া বাঁকুড়া ,পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঘন্টা প্রতিবেগে ঝড়ো হাওয়া। হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ১৮ তারিখ উত্তরবঙ্গের দু – একটা জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ।সেই সাথে থাকবে ঝড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00