Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাল গালিচায় হাঁটু গেড়ে মেলোনিকে স্বাগত জানালেন আলবানিয়ার প্রধানমন্ত্রী

ইউরোপীয় সম্মেলনের লাল গালিচায় হাঁটু গেড়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভ্যর্থনা জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইউরোপীয় সম্মেলনের লাল গালিচায় হাঁটু গেড়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভ্যর্থনা জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। ইউরোপীয় অতিথি আপ্যায়ণে তাঁর এই অনন্য স্টাইলটি মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। মেলোনির পাশাপাশি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁকেও উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে অভিবাদন জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। একটি দেশের প্রধানমন্ত্রী হয়েও এডি রামার অভূতপূর্ব ব্যক্তিত্ব প্রশংসিত হয়েছে সমস্ত মহলে। বিশেষ করে, তাঁর ভারী বৃষ্টির মধ্যেই হাঁটু গেড়ে মেলোনিকে স্বাগত জানানোর বিষয়টি নজর কেড়েছে সকলের।

আসলে নেতাদের মাথায় যে কখন কী চলে, তা বোঝা দায়! সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবারের জন্যে আলবানিয়ার মসনদে বসেন এডি রামা। চতুর্থ দফায় তিনি আলবেনিয়ার প্রধানমন্ত্রী হলেন। ২০৩০ পর্যন্ত থাকবে তাঁর মেয়াদ। এই পাঁচ বছরের মধ্যেই তিনি আলবেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নে একীভূত করতে চান। সেই উদ্দেশ্য নিয়েই তিনি শুক্রবার একটি রাজনৈতিক সম্মেলনী সভার আয়োজন করেছিলেন। সেখানেই ৪০ টিরও বেশি দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এডি রামা। আর তাঁদের স্বাগত জানাতেই অনন্য অবতারে ধরা দিলেন প্রায় ছয় ফুট সাত ইঞ্চি লম্বা অসাধারণ ব্যক্তিত্ব এডি রামা। বাইরে চলছিল তুমুল বৃষ্টি। আর বৃষ্টিকে উপেক্ষা করে নীল ছাতা হাতে এক একটি দেশের রাজনৈতিক ব্যক্তিত্বকে এক একভাবে স্বাগত জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী

কিন্তু সকলের মধ্যেই ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে স্বাগত জানানোর তাঁর অভূতপূর্ব স্টাইল নজর কেড়েছে সকলের। বাইরে তুমুল বৃষ্টির মধ্যেই লাল গালিচায় হাঁটু গেড়ে তিনি মেলোনিকে অভ্যর্থনা জানান। আনন্দের সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিকে অনুষ্ঠানস্থলে নিয়ে যান। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের প্রতিক্রিয়ায় ম্যাক্রোঁ ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় (ইপিসি) প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে অভিবাসন এবং চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইইউ দেশ এবং আরও ২০টি দেশকে একত্রিত করা হয়েছিল। সেখানে আলবেনিয়ার মতো ক্ষুদ্রতম দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এত বড় শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পেয়ে গর্বিত প্রকাশ করেছিলেন রামা। সেই দিনের কথা ভেবেই এদিন ইউক্রেনের রাষ্ট্রপতিকে দুর্দান্তভাবে স্বাগত জানালেন রামা। তাঁদের সম্মান জানিয়ে ইউরোপের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন রামা। তবে তিরানায় ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলনের সময়, নেতাদের হালকা অভ্যর্থনা অনেকের কাছেই হাস্যকর বলে মনে হয়েছে। বিশেষ করে, এডি রামা তাঁর ইতালীয় প্রতিপক্ষ জর্জিয়া মেলোনিকে হাস্যকর ভঙ্গিতে হাঁটু গেড়ে আরও হাস্যকর মুহূর্তের সৃষ্টি করেন। এদিন এই অনুষ্ঠানে ইউরোপীয় অতিথিদের স্বাগত জানানোর জন্যে রামা পোশাক হিসেবে EPC লোগোযুক্ত টাই, কোর্ট প্যান্ট এবং স্নিকার্স বেছে নিয়েছিলেন। আলবেনিয়ার আকার ছোট হওয়া সত্ত্বেও এদিন এত গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন আয়োজন করে চারিদিকে প্রশংসিত হচ্ছেন রামা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00