লখনউকে হারিয়ে প্লেঅফের দিকে পা পঞ্জাবের, দ্বিতীয়স্থানে উঠে এলেন শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: পঞ্জাব কিংসের রানের পাহাড়ের নিচে চাপা পড়ল লখনউ সুপার জায়ান্টস। রবিবার (৪ মে) রাতে ঋষভ পন্থদের ৩৭ রানে হারিয়ে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এলেন শ্রেয়স আইয়াররা। প্রথমে ব্যাট করে প্রভসিমরান সিংহের অনবদ্য ব্যাটিংয়ের দৌলতে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছিল পঞ্জাব কিংস। জবাবে সাত উইকেট হারিয়ে ১৯৯ রানেই থমকে যায় লখনউ। হেরে প্লেঅফে যাওয়ার দৌড়ে খানিকটা পিছিয়ে পড়ল সঞ্জীব গোয়েঙ্কার দল।

এদিন ধর্মশালায টস জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পঞ্জাব। ইনিংসের পঞ্চম বলেই ফিরে যান প্রিয়াংশ আর্য (১)। আকাশ সিংহের বলে ময়াঙ্ক যাদবের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। এর পরে প্রভসিমরান সিংহ ও জস ইংলিস জুটি বেঁধে দলকে ওই ধাক্কা থেকে টেনে তোলার চেষ্টা চালান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। পঞ্চম ওভারে আকাশ সিংহের বলে বড় শট খেলতে গিয়ে বিদায় নেন ইংলিস। ১ বলে তিনি করেন ৩০।

এক প্রান্ত ‘কুম্ভের’ মতো আগলে রাখেন প্রভসিমরান। অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। ৯.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় পঞ্জাব। ৩০ এই নিজের অর্ধশতরান পূর্ণ করেন প্রভসিমরান। ভাল খেলতে থাকা শ্রেয়স ব্যক্তিগত ৪৫ রানে দিগবেশ সিংহের বলে ময়াঙ্ক যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পাঁচ নম্বরে নাম নেহাল ওয়াধেরাও বেশিদূর এগোতে পারেননি। ৯ বলে ১৬ রান করে প্রিন্স যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন। এর পর পঞ্চম উইকেটে শশাঙ্ক সিংহ ও প্রভসিমরান জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষের দিকে দুই ব্যাটারই লখনউয়ের বোলারদের নির্দয়ভাবে পেটাতে থাকেন। ১৯তম ওভারে দিগবেশের বলে নিকোলস পুরানের হাতে ক্যাচ তুলে আউট হন একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকা প্রভসিমরান। ৪৮ বলে ৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সাত নম্বরে নেমে মার্কাস স্টোইনিস ৫ বলে ১৫ রান করেন। শশাঙ্ক ১৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেট হারিয়ে ২৩৬ রানের বিশাল ইনিংস গড়ে পঞ্জাব। লখনউয়ের হয়ে আকাশ সিংহ ৩০ রানে ও দিগবেশ সিংহ ৪৬ রানে ২টি করে উইকেট দখল করেন।

জয়ের জন্য ২৩৭ রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে লখনউ সুপার জায়ান্টস। আর্শদীপ সিংহের আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে যায় লখনউয়ের টপ অর্ডার ব্যাটিং। তৃতীয ওভারে জোড়া ধাক্কা খান ঋষভ পন্থরা। দ্বিতীয় বলে শূন্য রানে ফিরে যান মিচেল মার্শ। পঞ্চম বলে ফেরেন আইডেন মার্করাম (১৩)। সেই ধাক্কা সামলানোর আগেই নিজের পরের ওভারে নিকোলাস পুরানকে ফেরান আর্শদীপ। ৫ বলে ৬ রান করে ফেরেন ক্যারিবীয় ব্যাটার। চতুর্থ  উইকেটে জুটি বেঁধে অধিনায়ক ঋষভ পন্থ ও আয়ুষ বাদোনি দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। চলতি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় ঋষভ এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ফেরেন ১৭ লে ১৮ রান করে। ডেভিড মিলারকে (১১) ফিরিয়ে লখনউয়ের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন আজমাতুল্লাহ ওমরজাই।

সবাই যখন ধরেই নিয়েছিলেন বিশাল রানেই হারতে হবে লখনউকে, ঠিক তখনই ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলেন বাদোনি ও আব্দুল সামাদ। পঞ্জাবের বোলারদের শাসন করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুজনে। দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৭তম ওভারে মার্কো জানসেন বল করতে এসে সামাদকে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন। ২৪ বলে ৪৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে সাজঘরে ফেরেন সামাদ। তখনই কার্যত ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায়। শেষ ওভারের প্রথম বলে বাদোনিকে (৭৪) ফেরান যুজবেন্দ্র চহাল। ১৯৯ রানেই গুটিয়ে যায় লখনউ। আবেশ খান ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। পঞ্জাবের হয়ে আর্শদীপ সিংহ চার ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

এক ম্যাচেই বদলে গেল চিত্র,  বেগুনি টুপির দৌড়ে বড় লাফ আর্শদীপের

মার্করাম-বাদোনির জোড়া অর্ধশতরানে রাজস্থানকে ১৮১ রানের লক্ষ্য দিল লখনউ

বেঙ্গালুরুর বিরুদ্ধে ১২ বছরের রেকর্ড ভাঙলেন আর্শদীপ সিংহ, কী নজির গড়লেন?

অনবদ্য প্রভসিমরান-শ্রেয়স, লখনউকে উড়িয়ে জয়ী পঞ্জাব

দুর্ঘটনায় নিহত ছেলের অঙ্গদান করে ছয়জনকে নতুন জীবন দিলেন সেনা জওয়ান

লড়লেন শুধু বাটলার, জয়ের জন্য সূর্যদের চাই ১৩৩ রান

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন আরশদীপ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দায়িত্ব পেলেন শুভমন গিল, ঠাঁই পেলেন না সিরাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]