Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হামলার ভয়ে করাচি-লাহোরের আকাশপথ বন্ধ করল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সময় যত গড়াচ্ছে ততই ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা তীব্র হয়ে উঠেছে। আর ভারতের হামলার ভয়ে করাচি ও লাহোরের আকাশপথ বন্ধ করে দিল শাহবাজ শরিফের সরকার। বৃহস্পতিবার (১ মে) থেকে আগামী ৩১ মে পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত করাচি ও লাহোরের আকাশপথ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ওই সময়ে দুই গুরুত্বপূর্ণ শহরের আকাশপথ কোনও বিমান সংস্থা ব্যবহার করতে পারবে না বলে নোটাম (নোটিশ টু এয়ারমেন) জারি করে জানানো হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ভারতীয় হামলার ভয়েই দিনের বেলায় করাচি ও লাহোরের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফ সরকার।’

পহেলগাঁওকাণ্ডের জেরে গত মাসেই ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করার কথা ঘোষণা করেছিল ইসলামাবাদ। ফলে ভারতীয় বিমান সংস্থাগুলিকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঘুরপথে যেতে হচ্ছে। এতে জ্বালানি খরচ যেমন বেড়েছে, তেমনই বাড়তি সময়ও লাগছে। সেই সঙ্গে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। পাকিস্তানের পালটা হিসাবে গতকাল বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছিল দিল্লি। ‘নোটিস টু এয়ার মেন’ (নোটাম) জারি করে বলা হয়েছিল, ‘পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।’ মোদি সরকারের ওই নির্দেশে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়াগামী পাকিস্তানের বিমানগুলি সমস্যায় পড়বে। সফরের খরচ বৃদ্ধি পাবে।

দিল্লির ওই পদক্ষেপের পরে এদিন আচমকাই নোটাম জারি করে লাহোর ও করাচির আকাশপথ দিনের এক নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বলা হয়েছে, আকাশপথ বন্ধ থাকার সময়ে বিকল্প রুটে বাণিজ্যিক বিমান চলাচল করবে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) তরফে চালকদের সহযোগিতা করা হবে।

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

২৩ অগস্ট পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল মোদি সরকার

‘ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ধ্বংস ডেকে এনেছে সন্ত্রাসীরা’: প্রধানমন্ত্রী

জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাতকে কেন ‘অপারেশন সিঁদুর’ নাম দিল সেনা?

জঙ্গি হামলার জের, সরিয়ে দেওয়া হল পহেলগাঁওয়ের ওসিকে

পহেলগাঁও হামলার নেপথ্যে ছিল লস্করের কমান্ডার, বিস্ফোরক তথ্য এনআইএ’র হাতে

কবে, কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত? সেনার উপরেই দায়িত্ব ছাড়লেন মোদি

বৃহস্পতিতেই প্রত্যাঘাত! বুধে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00