Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিতে আসছে ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি : অসহ্য ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত কয়েক দিনে ধরে প্রবল গরমে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকায়। সেই সকল জায়গায় কিছুটা হলেও মিলবে স্বস্তি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই স্বস্তির বৃষ্টিতে ভিজবে। তারফলে কিছুটা হলেও প্রখর জ্বালা থেকে শান্তি পাবে বঙ্গবাসী।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে চলমান গরমের পিছনে কারণ শুষ্ক বাতাস। এই শুষ্ক বাতাস মূলত প্রবাহিত হয়ে এসেছে পশ্চিম ও উত্তর-পশ্চিম থেকে। এই শুষ্ক বাতাসের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকায় তীব্র তাপপ্রবাহ সহ্য করতে হয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। শনিবার সকাল থেকে আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে কলকাতায়। রোদ ওঠার পর থেকে ভ্যাপসা গরমে অস্বস্তি বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দিনেও যেমন এই জেলাগুলোতে অস্বস্তি থাকবে, তেমন রাতেও বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। তবে শান্তির বার্তা দিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমের জন্য। এই জেলাগুলোতে সামান্য হলেও বৃষ্টি হতে পারে। কলকাতায় রবিবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও কলকাতায় জারি থাকেব বৃষ্টি। যার ফলে কিছুটা হলেও কমতা পারে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে মালদাতে বৃষ্টি হলেও তাপপ্রবাহ থাকবে বলে জানানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00