Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রাজ্যপালের বিল আটক রাখা অবৈধ ও স্বেচ্ছাচারিতা’, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যপাল বনাম তামিলনাডু সরকারের সঙ্ঘাত নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) শীর্ষ আদালতের বিচারপতি জে বি পাদরিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘তামিলনাডু বিধানসভায় পাশ হওয়ার পরেও রাজ্যপাল আর এন রবি যে ১০ বিল আটকে রেখেছেন তা ‘অবৈধ’ ও ‘স্বেচ্ছাচারমূলক’ আচরণ ছাড়া আর কিছু নয়। কোনও বিল আটকে রাখার এক্তিয়ার নেই।’ শীর্ষ আদালতের রায়ের পরেই ‘বিজেপি এজেন্ট’ আখ্যা দিয়ে তামিলনাডুর রাজ্যপালকে অপসারণের দাবিতে সুর চড়িয়েছে শাসকদল ডিএমকে।

প্রাক্তন সিবিআই আধিকারিক আর এন রবি রাজ্যপাল হয়ে যাওয়ার পর থেকেই নানা ছলছুতোয় এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন সরকারের কাজে বাগড়া দিচ্ছেন বলে অভিযোগ। রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখে রাজ্য সরকারকে হেনস্থা করার কাজে আদাজল খেয়ে নেমেছেন বলেও অভিযোগ উঠেছে। রাজ্যপাল ১০টি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তামিলনাডু সরকার। অতীতেও একাধিকবার তামিলনাডুর রাজ্যপালকে বিল আটকানো নিয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত। কিন্তু কথায় বলে না, ‘চচোরে না শোনে কভু ধর্মের কাহিনি’। তেমনই দেশের শীর্ষ আদালতের তিরস্কারেও স্বভাব বদলাননি তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি।

তামিলনাডু সরকারের আর্জির প্রেক্ষিতে এদিন রায় দিতে গিয়ে শীর্ষ আদালতের বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন বলেছেন, ‘রাষ্ট্রতির সম্মতির জন্য তামিলনাডু সরকারের ১০টি বিল আটকে রাখা অবৈধ এবং স্বেচচ্ছাচারমূলক আচরণ। বিল আটকে রাখা সম্পর্কে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তা খারিজ করা হচ্ছে। নতুন করে বিধানসভা ওই বিল পাঠালে ত‍ৎক্ষণা‍ৎ তাতে ছাড়পত্র দিতে হবে রাজ্যপালকে।’

শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, ‘সুপ্রিম কোর্টের এদিনের রায় ঐতিহাসিক। এ শুধু তামিলনাডুর জয় নয়। দেশের প্রতিটি রাজ্য সরকারের জয়। তামিলনাডু সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং রাজ্যের অধিকার রক্ষায় সর্বদা লড়াই চচালিয়ে যাবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00