হাসিনা জমানার রেলমন্ত্রীর বাড়ি লুটপাটের পর আগুনে পুড়িয়ে দিল জামায়াত জঙ্গিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় নখদাঁত বের করে দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে একাত্তরের গণহত্যাকারী ও স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামীর জঙ্গিরা। গত ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগ নেতা-মন্ত্রীদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছিল জামায়াত সন্ত্রাসীরা। এবার শেখ হাসিনা জমানায় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করা মুজিবুল হকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর পরে আগুন দিয়ে পুড়িয়ে দিল। হামলার হাত থেকে রেহাই পায়নি মুজিবুল হকের অন্যান্য ভাইদের বাড়ি ও গাড়ি। হামলা চালানোর সময়ে একাধিকবার চৌদ্দগ্রাম থানায় খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছয়নি পুলিশ। উল্টে চৌদ্দগ্রাম থানার ওসি হিলালউদ্দিন আহমেদ বলছেন, নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের নাম-নিশানা থাকা উচিত নয়। যারা হামলা চালিয়েছেন তারা সঠিক দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম আসন থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন মুজিবুল হক। শেখ হাসিনা জমানায় জাতীয় সংসদের সচেতকের দায়িত্ব পালন করার পাশাপাশি রেলমন্ত্রীও হয়েছিলেন। গত ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই প্রাণ বাঁচাতে সপরিবারে আত্মগোপন করেন তিনি। গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকেলে চৌদদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের বসুয়ারায় প্রাক্তন রেলমন্ত্রীর গ্রামের বাড়িতে চড়াও হন জামায়াত ইসলামীর জঙ্গিরা। আগ্নেয়াস্ত্রধারী জঙ্গিরা তিনতলা বিশিষ্ট বাড়ির দোতলা এবং নিচতলায় ঢুকে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালাতে শুরু করে। ওই সময়ে প্রাক্তন মন্ত্রীর পরিবারের সদস্যরা সাহায্য চেয়ে চৌদ্দগ্রাম থানায় বার বার ফোন করেন। কিন্তু থানা থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দেশে জামায়াত ইসলামীর মদতপুষ্ট সরকার চলছে। ফলে হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। ভাঙচুর ও লুটপাট শেষে মুজিবুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করে জামায়াত জঙ্গিরা।

মুজিবুল হকের ভাইপো তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, স্থানীয় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের দুই শতাধিক জঙ্গি অস্ত্র নিয়ে এদিন বিকলে হামলা চালায়। বাড়ির বেশ কয়েকটি ঘরে ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। বাড়ির গ্যারাজ থাকা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। জামায়াত সন্ত্রাসীদের বলাগাম তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন বাড়িতে থাকা মহিলা ও শিশুরা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তন রেলমন্ত্রীর বাড়িতে হামলা চালানো ও অগ্নিসংযোগের ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন-দেশে কী প্রশাসন বলে কিছু রয়েছে?

‘ডিসেম্বরেই নির্বাচন চাই’, ক্ষমতালোভী মোল্লা ইউনূসের রক্তচাপ বাড়ালেন খালেদা-পুত্র

ইস্তফা দিচ্ছেন না মোল্লা ইউনূস, জানালেন তদারকি সরকারের পরিকল্পনা উপদেষ্টা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]