Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যশস্বী-রিয়ানের দাপুটে ব্যাটিংয়ে পঞ্জাবকে ২০৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: যশস্বী জয়সোয়াল ও রিয়ান পরাগের ঝোড়ো ইনিংসের সুবাদে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল রাজস্থান রয়্যালস। শনিবার (৫ এপ্রিল) রাতে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ২০৫ রান তুললেন সঞ্জু স্যামসনরা। রাজস্থান সমর্থকদের কাছে সবচেয়ে স্বস্তির বিষয় হল, চলতি আইপিএলে খরা কাটিয়ে অবশেষে বড় রানের মুখ দেখলেন যশস্বী জয়সোয়াল। তিনি ৪৫ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। পঞ্জাবের হয়ে লকি ফার্গুসন ৩৭ রানে দুই উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসন। পঞ্জাবের বোলারদের মেরে ছাতু করতে থাকেন দুজনে। কার্যত দিশেহারা হয়ে পড়েন আর্শদীপ সিংহ-মার্কো জানসেনরা। প্রথম পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫৩ রান তোলে রাজস্থানের ওপেনিং জুটি। ধীরে ধীরে শতরানের পার্টনারশিপের দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত ১১তম ওভারে বল করতে এসে সঞ্জুকে (২৫ বলে ৩৮) ৮৯ রানের পার্টনারশিপ ভাঙেন লকি ফার্গুসন। খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। রাজস্থান অধিনায়ক সাজঘরে ফেরার পরে আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন চলতি আইপিএলে ফর্মে না থাকা যশস্বী। ৪০ বলে তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তিন নম্বরে নামা রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দুজনে ৩ ওভারে ৩৩ রান যোগ করেন। ১৪তম ওভারে বল করতে এসে যশস্বীকে থামান লকি ফার্গুসন। ৪৫ বলে ৬৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাজস্থানের ওপেনার।

চার নম্বরে ব্যাট করতে এসেছিলেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা নীতীশ রানা। কিন্তু এদিন বেশিদূর এগোতে পারেননি তিনি। ৬ বলে দুটি চারের সাহায্যে ১২ রান করে মার্কো জানসেনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। চতুর্থ উইকেটে জুটি বেঁধে হাত খুলে মারকাটারি ব্যাটিং করেন রিয়ান পরাগ ও সিমরন হেইটমার। দুজনে ২৩৫ বলে ৪৭ রান যোগ করেন। ১৯তম ওভারে হেইটমারকে (১২ বলে ২০) জুটি ভাঙেন আর্শদীপ সিংহ। তবে তাতে সমস্যায় পড়তে হয়নি রাজস্থানকে। ধ্রুব জুরেল ও রিয়ান চালিয়ে খেলে ২০৫ রানে পৌঁছে দেন দলকে। ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন রিয়ান। আর ধ্রুব অপরাজিত থাকেন ৫ বলে ১৩ রানে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00