সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে খুন করার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়গঞ্জ: সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে খুন করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গী এলাকায় রেললাইন থেকে কাকার (Uncle) মৃতদেহ উদ্ধার হয়। মৃতর নাম মদন সাহা (Madan Saha) (৫৪)। তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। অভিযুক্তের নাম প্রসেনজিৎ সাহা(Prasenjit Saha) ওরফে রানা। পেশায় তিনি প্রাথমিক শিক্ষক। সম্পর্কে তিনি মদন বাবুর ভইপো। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদন বাবু ও তার পরিবারের উপর অত্যাচার করছিল বলে অভিযোগ।

পরিবার সূত্রের খবর, সোমবার রাতে প্রসেনজিৎ মদন বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই মদন বাবু নিখোঁজ ছিল। পরিবারের দাবি রাতে রায়গঞ্জ থানায় (Raiganj P.S.) মিসিং ডায়েরিও (Missing Diary)করা হয়। গভীর রাতে রেললাইন থেকে উদ্ধার হয় মৃতের দ্বিখন্ডিত দেহ। এই ঘটনার খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকেই মৃতের বাড়ির সামনে জমায়েত হতে শুরু করেন মানুষজন। তারা ওই ভাইপোর গ্রেপ্তার এবং কঠিন শাস্তি দাবি করেন।

মৃত কাকার মেয়ে অভিযোগ করেন প্রায়ই সম্পত্তির জন্য তাদের বাড়িতে এসে ওই প্রাথমিক শিক্ষক সম্পর্কে ভাইপো সকলকে হুমকি দিত।পুকুরের মাছ চাষ থেকে শুরু করে সবেতে তার ভাগ চাইত সে। মৃত কাকার মেয়েদের উচিত শিক্ষা দেবে এবং তার সাথে কেউ পেরে উঠবে না বলে হুমকি দিত ভাইপো। মঙ্গলবার মৃত কাকার বাড়িতে তদন্তে যায় পুলিশ। পলাতক ভাইপোকে (Nephew) খুঁজছে পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]