Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বীরভূমে মাত্র ৪ জন ‘ভুতুড়ে’ ভোটারের সন্ধান মিলেছে: অনুব্রত মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি ,বীরভূম ও মুর্শিদাবাদ: ভুয়ো ভোটার ধরতে বীরভূম জেলার সমীক্ষা করে মাত্র চারজন পাওয়া গিয়েছে। সেই সমীক্ষা শেষ হয়েছে। এই বিষয়ে সমীক্ষার কাজ শেষ হয়েছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের। বোলপুরে জেলার তৃণমূল কার্যালয়ে তৃণমূল নেতৃত্বের বৈঠক হয় এই প্রসঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই জেলা জুড়ে নকল ভোটার ধরতে সমীক্ষা করা হয়েছিল বীরভূমে। সেভাবে কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে দেউচা পাঁচামী প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, খুব ভালো কাজ হচ্ছে। আগামী কয়েক প্রজন্মের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে এই প্রকল্প।

এদিকে,ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে বাচ্চাদের মুখ মিষ্টি করালেন চেয়ারম্যান ,ভাইস-চেয়ারম্যান।২৭ শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বলেন প্রচুর ভুয়ো ভোটার রয়েছে আমাদের পশ্চিমবাংলায়। তা খুঁজে বের করতে হবে প্রতিটি কর্মী সমর্থক থেকে শুরু করে প্রত্যেককেই। সেই নির্দেশ মতো জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে ভুয়া ভোটারের খোঁজে নেমেছিলেন জঙ্গিপুর পৌরসভার (Jangipur Municipality)চেয়ারম্যান মফিজুল ইসলাম।

সেখানে একাধিক সমস্যা দেখা দিয়েছিল। আজ জঙ্গিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে গিয়ে ভুতুড়ে ভোটারের খোঁজ করলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান যৌথভাবে। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে গিয়ে আমরা ও আমাদের কাউন্সিলর সহকর্মীরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার কার্ড চেক করবেন। এই অভিযানে বেরিয়ে কচিকাঁচাদের তিনি খাওয়ালেন মিষ্টি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00