Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রাথমিক শিক্ষক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত ভীমপুর বাজার এলাকার বৃন্দাবন বিশ্বাস নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল নাবালিকা। তারপর তাকে একা পেয়ে ধর্ষণ(Rape) করার চেষ্টা করে ওই শিক্ষক এমনটাই অভিযোগ। এরপর কোনোরকমে ওই নাবালিকা বাড়িতে পালিয়ে এসে পরিবারকে সবটা জানায় এবং ওই নাবালিকা আরও জানায় কিছুদিনের আগে ২৯. ০৯.২০২৪ তারিখে ঝাড়খন্ডে ঘুরতে গিয়েও ওই অভিযুক্ত শিক্ষক বৃন্দাবন বিশ্বাস তাকে ধর্ষণ করে। তবে লজ্জায় সে কিছু বাড়িতে জানায়নি।

এরপর গতকাল আবার ওই নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করলে কোনোরকমে পালিয়ে পরিবারকে সমস্ত টা জানায় ওই নাবালিকা।এরপর নাবালিকা কন্যার পরিবার ভীমপুর থানায় অভিযুক্ত শিক্ষক বৃন্দাবন বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ভীমপুর থানার(Bhimpur P.S.) পুলিশ অভিযুক্ত শিক্ষক কে ৬ পকশো মামলা রুজু করে ও গ্রেফতার করে। ধৃতকে রবিবার কৃষ্ণনগর আদালতে(Krishnanagar Court) পুলিশ হেফাজত চেয়ে পেশ করা হয়। ওই নাবালিকার জবানবন্দী রেকর্ড করেছে পুলিশ।অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের(Raniganj) তার বাংলা এলাকায় সোনার দোকানে ডাকাতির ঘটনাতে চাঞ্চল্য ছড়ালো ।

দোকানের মালিক জানিয়েছেন রবিবার সকালে দোকান খুলতে গেলে দোকানের শাটার খোলা রয়েছে দেখতে পান তিনি। দোকানে ঢুকে দেখেন প্রায় ৩০ লক্ষ টাকার গহনা চুরি গিয়েছে । শনিবার বাড়ির মালিক সোনার দোকানের মালিককে হুমকি দিয়েছিলেন টাকা না দিলে দোকান ভেঙ্গে দেওয়া হবে। তারপর এই ঘটনা ঘটে । জানা গিয়েছে, মন্টু সিং নেশাগ্রস্ত । নেশা করার জন্য তার কাছ থেকে টাকা নিতো।  তবে চুরির ঘটনা হওয়ার পর ঘটনাস্থালে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00