Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩ মাস বয়সী মেয়ের প্রথম ঝলক দিলেন রাধিকা, কার মতো দেখতে হল একরত্তিকে?

অবশেষে মেয়ের বয়স ৩ মাস হতেই মেয়ের একটি ঝলক দিলেন রাধিকা আপতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের ১৩ বছর পর মা হয়েছেন অভিনেত্রী রাধিকা আপতে। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রী রাধিকা আপ্তে, ইউনিক অভিনয় দিয়ে বরাবরই ভক্তদের মন জয় করেন তিনি। শুধু তাই নয়, তাঁর ফ্যাশন সেন্স, তাঁর প্রতিবাদী মেজাজ সবটাই ভক্তদের কাছে খুব জনপ্রিয়। গতবছর গর্ভবতী হওয়ার কয়েক মাস পরে ভক্তদের সুখবর দিয়েছেন অভিনেত্রী। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেননি। কয়েকমাস আগে একটি রেড কার্পেটে হাঁটার সময় অভিনেত্রী পোশাকের ফাঁকে বোঝা যায় যে তিনি গর্ভবতী। কিন্তু ভক্তদের এই জল্পনা অস্বীকার করেননি রাধিকা। গর্ভবতী অবস্থায় ফটোশুট, ইভেন্টে যোগদানের মতো একাধিক কাজে অংশ নিয়েছিলেন তিনি।

এতটাই কাজের প্রতি ডেডিকেটেড অভিনেত্রী। যাই হোক, ২০২৪ সালের ডিসেম্বরে মা হয়েছেন তিনি। হিসেব মতো তাঁর কন্যার বয়স ৩ মাস। কিন্তু ট্রেন্ডিংয়ে পা মিলিয়ে তিনিও তাঁর কন্যার মুখ এবং নাম কোনওটাই প্রকাশ্যে আনেননি। অবশেষে মেয়ের বয়স ৩ মাস হতেই মেয়ের একটি ঝলক দিলেন রাধিকা আপতে। গতকাল ‘নারী দিবস’ উপলক্ষে রাধিকা তাঁর স্বামী বেনেডিক্ট এবং মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যদিও রাধিকাকে তাঁর স্বামীর সঙ্গে খুব একটা প্রকাশ্যে দেখা যায়না। এমনটি সোশ্যাল মিডিয়াতেও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন না অভিনেত্রী। তিনি তাঁর ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে অনেকটাই দূরে রাখেন। যাই হোক, অবশেষে মেয়ে ও স্বামী সঙ্গে নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Radhika (@radhikaofficial)

ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী তাঁর মেয়েকে কোলে আগলে রেখেছেন, আর তাঁর পাশেই দাঁড়িয়ে স্বামী সেলফি তুলছেন। পেছনে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। কিন্তু অভিনেত্রী তাঁর মেয়ের মুখ আড়ালে রেখেছেন। ছবিটি শেয়ার করে রাধিকা ক্যাপশনে লেখেন, আপনাদের সকলকে নারী দিবসের শুভেচ্ছা। ২০১১ সালে বিদেশী বেনিডিক্টের সঙ্গে প্রথম দেখা হয় অভিনেত্রীর। একবছর তাঁরা সম্পর্কে থাকার পর গোপনে বিয়ের সিদ্ধান্ত নেন। খ্রিস্টান রীতিতে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তারপর থেকে তিনি বিদেশেই সংসার পেতেছেন। কিন্তু কাজের জন্যে ভারতে আসা যাওয়া তাঁর লেগেই রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00