Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবারের ফাইনালে ‘পয়া’ আম্পায়ার, মুখে হাসি ফুটবে রোহিত ব্রিগেডের

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স ট্রফি কার হাতে উঠবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আগামী রবিবার (৯ মার্চ) দুবাইয়্বর আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছেন রোহিত শর্মা ও মিচেল স্যান্টনার। মাঠে বল গড়ানোর আগেই খানিকটা স্বস্তির খবর ভারতীয় শিবিরে। কেননা আইসিসির তরফে ফাইনালের জন্য যে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে খানিকটা হলেও চিন্তামুক্ত হয়েছেন রোহিত শর্মারা। কেননা, রবিবার শিরোপা লড়াইয়ের যুদ্ধে মাঠে আম্পায়ার হিসাবে যে দুজন দায়িত্ব পালন করবে তার মধ্যে একজন খানিকটা হলেও ভারতের জন্য পয়া। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত ব্রিগেডের হাতের মুঠোয় উঠবে বলে আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকরা।

আইসিসির তরফে জানানো হয়েছে, রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রঞ্জন মদুগালে। অনফিল্ড আম্পায়ার হিসাবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়ার পল রিফেল। থার্ড বা তৃতীয় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।

রবিবার মাঠে থাকা রিচার্ড ইলিংওয়ার্থ ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ ফাইনালে স্বদেশীয় রিচার্ড ক্যাটেলবরোর (যিনি ভারতের জন্য অপয়া আম্পায়ার হিসাবে পরিচিত) সঙ্গে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়েছিল রোহিত শর্মাদের। তবে রিচার্ড ইলিংওয়ার্থ স্বদেশীয় ক্যাটলবরোর সঙ্গে যে ম্যাচে মাঠে নামেননি, সেই ম্যাচে ভারত জিতেছে। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারের দায়িত্ব সামলেছিলেন ইলিংওয়ার্থ। ফাইনালে জিতে ট্রফি হাতের মুঠোয় তুলেছিল রোহিত ব্রিগ্রেড। এমনকি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও অনফিল্ড আম্পায়ার হিসাবে দায়িত্ব সামলেছিলেন ইলিংওয়ার্থ। ওই ম্যাচেও অজিদের হারিয়ে দিয়েছিল রোহিত ব্রিগ্রেড।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00